Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

ট্রেন দুর্ঘটনা: তিন তরুণের পরিবারে চলছে আহাজারি

admin by admin
June 20, 2025
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
রুপনগর টিলা। এই টিলায় গড়ে উঠেছে প্রায় অর্ধশত বসতি। এখানকার বসবাসকারীরা বেশিরভাগই দিনমজুর ও শ্রমজীবী। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আরশিনগর ফিউচার পার্ক এন্ড রিসোর্ট থেকে পূর্ব দিকে বয়ে যাওয়া কর্দমাক্ত জমির সরু পথ ধরে এগুলোই চোখে পড়বে রুপনগর টিলা। পাশাপাশি তিন বাড়ীতে বসবাস সমবয়সী তিন বন্ধুর। একসাথে চলাফেরা করা তিন বন্ধুর কর্মস্থলও একই, একসাথেই তিনজনের মৃত্যুও। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামের মিরসরাই উপজেলার আরশিনগর ফিউচার পার্ক এন্ড রিসোর্ট সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ যায় তাদের। তিন তরুণকে হারিয়ে প্রতিটি পরিবারে চলছে শোকের মাতম। একসাথে একই পাড়ার তিন বন্ধুর চলে যাওয়া মেনে নিতে পারছেনা এলাকাবাসী। কেউ একমাত্র সন্তান হারিয়েছেন, কেউ একমাত্র নাতি, কেউবা ভাই হারিয়ে অঝোরে কাঁদছেন। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের রূপনগর টিলায় গিয়ে এমন দৃশ্যেও দেখা মিলে।
নিহতরা হলেন মধ্যম সোনাপাহাড় গ্রামের রূপনগর টিলার অলি আহম্মদ মাদবার বাড়ীর জিয়াউর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন (১৮), গনি আহম্মদের বাড়ীর দিদারুল আলমের ছেলে আরাফাত হোসেন (১৮) ও আবু তাহেরের বাড়ীর আবু তাহেরের ছেলে আনিসুর রহমান (২২)। তাদের মধ্যে আনিসুর রহমান বাডীর অদূরের বিএসআরএম স্টিল মিল কারখানার ড্রাম ট্রাক চালক এবং অন্য দুই জন চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
১৭ দিন আগেই বিয়ে করেন আনিস
২ বছর প্রেমের সম্পর্কের পর গত ৩ জুন টাঙ্গাইলের মেয়ে মারুফা আক্তারকে বিয়ে করেন আনিস। বিয়ের ১৭ দিনের মাথায় বিধবা হলো মারুফা। তার বাবা-মা শুক্রবার সকালে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে নিয়ে যান তাকে। মারুফা আর্ত্ননাদ করতে করতে বলছিলো-‘আমার এ জীবন রেখে লাভ কি, আমি এই জীবন আর রাখবো না; আমাকে ছেড়ে কেন চলে গেলো আনিস’। আদরের ছোট ছেলে আনিস প্রেমের সম্পর্ক করে বিয়ে করলেও পারিবারিকভাবে মেনে নেন বাবা আবু তাহের। স্বজনরাসহ ঘরের খাটে বসে অঝোঁরে কাঁদছিলেন তিনি। এসময় তিনি বলেন, ‘১৭ দিনের মাথায় আমার মেয়ের মতো বউমাটা বিধবা হয়ে গেলো। আমি বউমাকে শান্তনা দেওয়ার কোন পথ খুঁজে পাচ্ছি না। আল্লাহ কেন আমাকে এমন শাস্তি দিলো। আমি কোনভাবে বিষয়টি মানতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার রাতে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল আনিস। সেখানে পূর্বের লেনদেন শেষ করে শুক্রবার আনিসের নতুন গাড়িতে উঠার কথা ছিল। কিন্তু তার আগেই এভাবে চলে গেলে ছেলেটা’।
দেড় বছর বয়সে মা হারা আরাফাত বেড়ে উঠে নানীর কাছে
জন্মের দেড় বছর বয়সে মাকে হারান আরাফাত। তার মা রোকসানা আক্তার দ্বিতীয় সন্তান প্রসবের সময় মারা যায়। বাবা দিদারুল আলম কোন খোঁজখবর না নেওয়ায় নানী বিবি আমেনা কোলে-পিঠে করে মানুষ করেন আরাফাতকে। মেয়ের শেষ স্মৃতি একমাত্র নাতীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন বিবি আমেনা। আরাফাতের ঘরে প্রবেশ করতেই জ্ঞান ফিরে বিবি আমেনার। জ্ঞান ফিরতেই তিনি হাউমাউ করে কেঁদে উঠেন। আর নাতী আরাফাতকে খুঁজছিলেন। কেঁদে কেঁদে তিনি বলেন, ‘আমার সাথে বিকেলে নাস্তা করে বাড়ী থেকে বের হলো নাতীটা। ১০ মিনিট পর শুনি আমার নাতী নাই হয়ে গেছে। ও আল্লাহ তুমি আমার সোনার চানটারে কেন নিয়া গেলা।’
মায়ের ওষুধ আনা হলো না রিয়াজের
বাবা মায়ের একমাত্র ছেলে ছিল রিয়াজ। ছেলে চাকুরি করে পরিবারে স্বচ্ছলতা ফিরাবে স্বপ্ন ছিল বাবা-মায়ের। সেই স্বপ্ন মিনিষেই শেষ হয়ে গেল। মা রুজিনা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার রাতে রিয়াজ যখন বাড়ী থেকে বের হচ্ছিল আমার জন্য ওষুধ আনার জন্য বলি। সেই ওষুধও আর আনা হলো না, ছেলে ফিরলো লাশ হয়ে। অতি আদরে ছেলেকে বড় করেছি। পাসপোর্ট করিয়ে ছেলেকে বিদেশ দিইনি কষ্ট হবে বলে, ড্রাইভিং শিখতে দিয়ে আবার সেখান থেকে নিয়ে এসেছি, দেখলাম ছেলে কেমনযানি দিনদিন শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমার আদরের ধনকে আজরাইলের ভূমিকায় ট্রেন এসে কেড়ে নিয়ে গেলো।’
দুর্ঘটনায় বেঁচে যাওয়া রায়হান যা জানালো
ট্রেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৪ বন্ধুর একমাত্র বন্ধু রায়হান হোসেন। কি হয়েছিল সেইরাতে এমন প্রশ্নে কিংকর্তব্যবিমূঢ় সে। মুহুর্তে তার চোখ পানিতে চলচল করছিল। গলা দিয়ে কথা বেরুচ্ছিলো না। একটু স্বাভাবিক হয়ে বলেন, ‘চট্টগ্রামগামী রেললাইন ধরে আমরা বিএসআরএম কারখানার দিকে যাচ্ছিলাম বকেয়া বেতনের জন্য। স্বাভাবিকভাবে পূর্ব পাশের রেললাইন দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ট্রেন যায়। তাই আমরা ট্রেন সামনে এলে দেখবো ভেবে রেললাইন ধরে হাঁটছি এরিমধ্যে বারবার ট্রেনের হর্ণ শুনলেও আমরা ভাবছিলাম পাশের পশ্চিম পাশের লেন দিয়ে ট্রেন আসছে। যখন ট্রেন কাছাকাছি চলে আসে তখন ট্রেনের ধাক্কায় আনিস, আরাফাত ও রিয়াজ রেললাইন থেকে ছিটকে পড়ে যায়। আমি তাদের থেকে কিছুটা সামনে ছিলাম। যখন উল্টো লাইনে ট্রেন আসলো দুর্ঘটনা হবে বুঝতে পেরে আমি লাফ দিয়ে লাইনের বাইরে গিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই। কয়েক সেকেন্ড দেরি হলে আমিও রক্ষা পেতাম না।’
স্থানীয় দোকানী ইকবাল হোসেন। তিনিও দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনাস্থলে তার সাথে কথা হয়। তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পশ্চিম পাশের লেনে ঢাকামুখী ট্রেন এবং পূর্ব পাশের লেনে চট্টগ্রামগামী ট্রেন যায়। তবে বৃহস্পতিবার দিন সব ট্রেন চট্টগ্রামমুখী লেনে চলে। পেছন থেকে ট্রেন আসার বিষয়টি অবগত হতে না পেরে একসাথে তিন বন্ধু মারা যায়।’ তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন জনকে ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. এরশাদ উল্ল্যাহ বলেন, ‘সোনাপাহাড় এলাকা থেকে বৃহস্পতিবার রাতে লোকজন তিন তরুণকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখি হাসপাতালে আনার পূর্বেই তাঁরা মারা গেছেন। নিহতদের শরীরে হাঁড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ছিল। বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে জানালেও জোরারগঞ্জ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ হাসপাতালে পৌঁছার আগেই স্থানীয় লোকজন তিন তরুণের লাশ বাড়ী নিয়ে যায়।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম বলেন, ‘নিহত তিন তরুণ রেললাইন ধরে হাঁটছিলেন পথিমধ্যে তাদের ঢাকামুখী সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের বৃহস্পতিবার রাত ৩ টার সময় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর বলেন, ‘অপরিকল্পিতভাবে খাল খনন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্না রাস্তার মুখে রেললাইনের ১৪০ নম্বর সেতুর পশ্চিম অংশে মাটি সরে অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ে একটি অংশে এক লেন দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেন চলাচল করেছে।’

Post Views: 157

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
85

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d