আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের ভরট্ট গ্রামের মৃত অছিম উদ্দীন কাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা কাজী আলেপ নুর ২১ জুন শনিবার ভোর ৫ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৫ বছর। ঐদিন বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ আতিয়া খাতুন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






