মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক পোশাক শ্রমিকের সর্প দংশনে মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়া গ্রামের ছেরাজুল হক চৌধুরী বাড়ীর আবুল বশরের বড় ছেলে। শনিবার (২১ জুন) সকাল ১১ টায় ছেরাজুল হক চৌধুরী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ২ মেয়ে ১ ছেলের জনক জাহাঙ্গীর ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবারী লাবিব সুয়েটার ফ্যাক্টরীতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
জাহাঙ্গীর আলমের চাচা নুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন যাবত জাহাঙ্গীর ময়মনসিংহের একটি সুয়েটার ফ্যাক্টরীতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থল থেকে ফসলি জমির সরু পথ দিয়ে ফেরার পথে শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে। সর্প দংশনের পরপর সে ট্রোকও করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরপাড়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ‘জাহাঙ্গীর অনেক দিন ধরে ময়মনসিংহে সুয়েটার ফ্যাক্টরিতে চাকুরি করতেন। শুক্রবার কর্মস্থল থেকে ফেরার সময় সর্প দংশনে তার মৃত্যু হয়েছে। তিনি খুব ভালো ও মিশুক মানুষ ছিলেন।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







