স্টাফ রিপোর্টার ॥ ২৬ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে জমি সংক্রান্ত বিষয় ন্যায় বিচার প্রাপ্তির জন্য স্থানীয় জনগণ দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার উপ-সচিব সালাউদ্দিন আহমেদ এর বদলির আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচী চলাকালীন জমি সংক্রান্ত বিষয় ন্যায় বিচার প্রাপ্তির জন্য স্থানীয় জনগণের পক্ষে সাঈদ আলী, আবু বক্কর সিদ্দিক, রাজ আহমেদ, আরমান আলী, আকসার আলী, মোঃ মুসা বলেন, গত ৭ মাস পূর্বে দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব নেন উপ-সচিব সালাউদ্দিন আহমেদ। তিনি আসার পর প্রতিদিন বিভিন্ন জমি সংক্রান্ত শুনানীর দিন ধার্য্য, ন্যায় বিচার প্রাপ্তিতে নোটিশ প্রদান এমনকি প্রতিদিন ৫০-৭০টি জমি সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করে বিচার প্রাপ্তিদের ন্যায় বিচার প্রদান করেছেন। কি এক অজ্ঞাত কারণে তাকে ভূমি মন্ত্রণালয় হতে হঠাৎ করে বদলি করাতে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকার সাধারণ জনগণ বিপাকে পড়েছে। ইতিমধ্যে ৩ জেলার জমি সংক্রান্ত বিষয় প্রায় ৩ হাজার জনগণকে ন্যায় বিচার দিয়েছেন। ইতিপূর্বে যে সমস্ত সেটেলমেন্ট অফিসার দায়িত্বে ছিলেন তারা এত অল্প সময়ে এ সমস্ত মামলাগুলো নিষ্পত্তি করতে পারেন নি। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের নিকট গেলে জেলা প্রশাসক না থাকায় মোবাইল ফোনের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলম কে বিষয়টি নিয়ে আলোচনা করতে বললে তিনি সবাইকে জানান জেলা প্রশাসক সাহেব এলে আমরা এব্যাপারে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করব।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







