সাহাব উদ্দিন রিটু,বান্দরবান : বান্দরবানের লামায় গত ১৬ জুন থেকে শুরু
হওয়া “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” প্রতিপাদ্যে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার ও
ভিডিপি কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত নগর প্রতিরক্ষা দলের
(টিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
হয়েছে।বৃহস্পতিবার (২৬জুন) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন
কক্ষে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ হির্#ু৩৯;র সঞ্চালনায়
এর সমাপণী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লামা আনসার
ব্যাটালিয়ন পরিচালক মকসুদ রসুল,নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন
উদ্দিন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগমসহ অন্যান্য
কর্মকর্তাবৃন্দ।
আমন্ত্রিত বক্তারা বলেন, নগর প্রতিরক্ষা দলের সদস্যরা সমাজে জরুরি
পরিস্থিতিতে প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করে থাকেন।এই
প্রশিক্ষণ তাদের নাগরিক সুরক্ষা,দুর্যোগ ব্যবস্থাপনা ও জনসচেতনতা
বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
১০ দিনব্যাপী প্রশিক্ষণে নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর
গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প,বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা
এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা
হয়।সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন
অতিথিরা।







