আবারো শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পিপি, প্রস্তাবিত শ্যামনগর পৌরসভার রুপকার, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা এ্যাড জহুরুল হায়দার বাবুকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। শুক্রবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন এ্যাড জহুরুল হায়দার বাবু। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, বুড়িগোয়লিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সহ-সভাপতি পলাশ দেবনাথ, অনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক গাজী আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, বিজয় মন্ডল, বকুল ডিজিটাল সাইনের প্রোফাইটার এস এম আমিনুর রহমান বকুল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স ম ওসমান গনি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







