সাহাব উদ্দিন রিটু,বান্দরবান:বান্দরবানের লামায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বৃহৎ সংগঠন রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষীক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে সমিতির কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়।সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন।এতে সভাপতি পদে বাদশা মিয়া,সাধারণ সম্পাদক পদে রবিউল, সহ সভাপতি পদে মোজাম্মেল উদ্দিন এবং কোষাদক্ষ পদে শাখাওয়াত নির্বাচিত হন।সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আইয়ুব আলী কোম্পানী।অপর দুই কমিশনানর ছিলেন,মো. শামছুদ্দোহা ও মো নুরুল আলম।
নির্বাচন কমিশন সুত্র জানান,সভাপতি পদে ৪জন,সহ সভাপতি পদে ৪জন,কোষাদক্ষ পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ১ জন ও ২ সদস্য পদে ২জন মনোনয়ন পত্র সংগ্রহ করে।একাধিক প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে মো. রবিউল,সদস্য পদে হাবিল মিয়া ও মো.মাইনুদ্দিন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। বাকি পদগুলিতে শুক্রবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।সমিতির মোট ৩৭৮জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩৬১জন ভোটার। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মো.বাদশা মিয়া,সহ সভাপতি পদে মোজাম্মেল উদ্দিন এবং কোষাদক্ষ পদে মো. শাখাওয়াত হোসেন নির্বাচিত নির্বাচন হন।ভোট কেন্দ্রে নিরাপত্তা বজায় রাখেতে সার্বক্ষনিক কাজ করেন থানা পুলিশের একটি টিম ও আনসার ভিডিপির একটি টিম।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







