সংবাদ সম্মেলন
সাহাব উদ্দিন রিটু,বান্দরবান: লামায় বসত বাড়ি জবর দখল ও মিথ্যা মামলার
প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।শনিবার রাত ৯ টায় লামা
প্রেসক্লাব মিলনায়াতনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার
ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশী এলাকার ভূমিদস্যু মোঃ
ফরিদুল আলম গংদের বিরুদ্ধে সংবাদ সমে¥লন করেন একই ইউনিয়নের
প্রতিবেশি মরহুম মমতাজ আহমদ চৌধুরীর পরিবারের পক্ষে ছেলে মো.
জাফর ইকবাল চৌধুরী।
লিখিত বক্তব্যে জাফর ইকবাল বলেন,লামা উপজেলার ২৮৬নং ফাঁসিয়াখালী
মৌজায় (পুর্নবাস) আর/৬৮১নং হোল্ডিং এর মূল প্রজা কাছিম
আলী,পিতা- আবদুর রশিদ এর নিকট থেকে ২য় চৌহদ্দি মূলে আমার
পিতা মমতাজ আহামদ বিগত ১৬ আগস্ট ২০০৫ সালে রেজিস্ট্রার্ড
বায়নানামা দলিল মূলে ০.৪০ (চল্লিশ শতক) একর ১ম ও ২য় শ্রেণীর জমি ক্রয়
করে।সেথেকে বসতবাড়ি নির্মাণসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ
বাগান সৃজন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আছি।বিভিন্ন
সময়ে বিচারিক আদলতে মামলায় হেের গিয়ে দীর্ঘদিন নিরব
ছিল।২০২৪ সালে আমার বাবার মৃত্যুর পরে
ভূমিদস্যু মোঃ ফরিদুল আলম গং ও তার ভায়াটিয়া সন্ত্রসীরা আমাদের
ক্রয়কৃত এবং ভোগদখলীয় বসতবাড়ি,বাগান বারবার জবর দখলের
চেষ্টা,মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডের
মাধ্যমে আবারও ভিতিকর পরিস্থীতি সৃষ্টি করে যাচ্ছে।আমাদরে জায়গা
জবর দখল হতে রক্ষা ও সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে বাঁচতে আমরা
প্রশাসনের সহযোগীতা কামনা করছি।প্রয়োজনে দালিলিক কাগজপত্র
দেখে যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়া হোক।দলিলমুলে জায়গা ফরিদুল
আলম গংরা পেলে আমাদের কোন আপত্তি নেই।






