রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে তিনটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ১২বোরের ১টি দোনলা ও ২টি একনলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও তিনটি ভূয়া লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২জন সিকিউরিটি গার্ডকে। ১৮ জুলাই শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, মহানগরীর ব্যাংক-বীমা গুলোতে নিরাপত্তা টহল বাড়াতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কো¤পানী মোর্ড়ের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিকিউরিটি গার্ডের শাহাদাত হোসেনের (২৬) কাছ থেকে লাইসেন্সবিহীন অবৈধ একটি ১২বোরের দোনলা বন্দুক. ৫ রাউন্ড গুলি এবং ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়। এসময় শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি এলিট সিকিউরিটি ফোর্স এর মাধ্যমে ওই ব্যাংকে নিয়োগকৃত ছিলেন। গ্রেফতারকৃত শাহাদাত রংপুরের মিঠাপুকুর উপজেলার শংকপুর গ্রামের সাইদুর সাকলাইনের ছেলে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, একই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মাজেদা কমেপ্লক্সে অবস্থিত যমুনা ব্যাংকের সিকিউরিটি মো.জহুরুল হকের (২৭) কাছ থেকে একটি ১২বোরের একনলা বন্দুক, ৫রাউন্ড গুলি ও ভূয়া লাইসেন্সসহ জহুরুল হককে গ্রেফতার করা হয়। জহুরুল হক মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের হুলাশুগঞ্জ রাধানগর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি এলিট সিকিউরিটি ফোর্স এর মাধ্যমে নিয়োগকৃত ছিলেন। আতাউর রহমান আরও বলেন, একই সময়ে দেওয়ানবাড়ি রোডে অবস্থিত ডাক বাংলা ব্যাংকের সিকিউরিটি গার্ড মো, মোশফেকুর রহমানের (৪১) কাছ থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়। এসময় মোশফেকুর রহমান পালিয়ে যায়। মোশফেকুর রহমান মিঠাপুকুরের হাতিমপুর এলাকারমোঃ আব্দুল বাতেন ছেলে। মোশফেকুর রহমান বিগ সিকিউরিটি এন্ড লজিসটিকস সার্ভিস লিমিটেড এর মাধ্যমে নিয়োগকৃত ছিলেন। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন
দিনাজপুর সরকারি মহিলা কলজ এ্যাড. মাফাজ্জল হাসন দুলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন...








