Monday, November 9, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বাংলাদেশের অঙ্গিকার-সহিংসতা থাকবে না আর…

admin by admin
July 23, 2025
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
মোমিন মেহেদী
যখন সারাদেশে সহিংসতা বাড়ছে তখন ‘পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বার ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।’ এমন সংবাদকে খুবই গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টে প্রকাশ করেছে দৈনিক গণমাধ্যমগুলো। এমন সময়েই ঘটে গেলো মাইলস্টোন ট্রাজেডির মত ভয়ংকর একটি ঘটনা।  একজন সচেতন নাগরিক হিসেবে বরাবরের মত সোহাগ হত্যার এই ঘৃণ্য নৃশংসতার তীব্র নিন্দা যেমন জানিয়েছি, ঠিক তেমনি নির্মম মাইলস্টোন ট্রাজেডির সুষ্ঠু তদন্তও প্রত্যাশা করছি, চাইছি মৃত্যূর সঠিক তথ্য দেয়া হোক; সেই সাথে সোহাগের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করার জন্য যেন সংশ্লিষ্টরা উদ্যেগ নেয়, সেই লক্ষ্যে এই লেখার সূচনা। একটা বিষয় মনে রাখতে হবে- মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যার সিসি ফুটেজে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত দায়ভার বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত দল বিএনপির ওপর চাপানো হচ্ছে। ২০০৭ থেকে ২০২৪ সালের আগষ্ট পর্যন্ত এ দেশের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত ও মজলুম মানুষের মুক্তি আসেনি ২০২৪-এর আন্দোলনের পরও। পতিত ফ্যাসিবাদীদের পথ ধরে নতুন সরকারের সময় এসে গত ১১ মাস ধরে জনগণকে নিরব করতে এমন কোনো অত্যাচার ও নিপীড়ন নেই যা করেনি। সর্বশেষ গত ১৩ জুলাই ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা বেগম (৭) ও ছেলে নিরব (২)। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে, কারণ আইনের শাসন নেই, বিচারের সংস্কৃতি নেই। গত ৫৩ বছরের মত ৫ আগস্টের পর থেকে গত ১১ মাসে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ায় ৫ হাজারেরও বেশি মানুষ সহিংসতার শিকার হয়ে প্রাণ দিয়েছেন। লক্ষাধিক চুরি-ছিনতাই-ডাকাতি ও হানাহানির ঘটনা ঘটেছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ২ হাজার ৭ শত নিহতর ঘটনার সংবাদ প্রকাশ করলেও প্রকৃত সংখ্যা ৫ হাজারেরও বেশি বলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি। অথচ অপরাধের হার বৃদ্ধি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে অপরাধ বৃদ্ধি নিয়ে একটি পোস্ট করা হয়েছে।  ওই পোস্টে ২০২০ সাল থেকে ২০২৫ সালের অপরাধ চিত্র তুলে ধরে আগের অপরাধ আর নিজেদের আমলের অপরাধকে তুলনা করার মধ্য দিয়ে ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছে। যদি দেশকে- দেশের মানুষকে এই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা সত্যি-ই ভালোবাসতেন, তাহলে লে-আউট না করে আইনের শাসন-বিচারের সংস্কৃতি তৈরি করে অপরাধ দমনে ভূমিকা রাখতেন। তা না করে অপরাধের সাথে অপরাধের তুলনা কোনো ভালো কাজ না। যে কাজটি গণমাধ্যমের সামনে এসে ‘সংবাদ সম্মেলন’ করে বলা যেতো, সে কাজটি তারা সোস্যাল মাধ্যমে জানিয়েছে- ‘অপরাধের হার মারাত্মকভাবে বেড়েছে এমন নয়।  বাস্তবতা হলো- সবচেয়ে গুরুতর কিছু অপরাধ কমে এসেছে বা স্থিতিশীল রয়েছে। মাত্র কয়েকটি অপরাধের ধরণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের সতর্ক থাকা উচিত। একইসঙ্গে বিশ্বাস রাখা উচিত, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে কাজ করছে। ওই পোস্টে দুটি ছবি অপরাধ হারের চিত্র তুলে ধরা হয়েছে। ওই ছবিগুলোতে সবশেষ পাঁচ বছরের অপরাধের হার উল্লেখ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পরের ১০ মাসে অর্থাৎ, ২০২৫ সালের জুন পর্যন্ত খুনের ঘটনা ঘটেছে তিন হাজার ৫৫৪টি।  ডাকাতির ঘটনা ঘটেছে ৬১০টি। দস্যুতা এক হাজার ৫২৬, দাঙ্গা ৯৭, ধর্ষণ চার হাজার ১০৫, এসিড নিক্ষেপ পাঁচ, নারী ও শিশু নির্যাতন ১২ হাজার ৭২৬, অপহরণ, ৮১৯, সিঁধেল চুরি দুই হাজার ৩০৪ ও সাত হাজার ৩১০টি চুরির ঘটনা ঘটেছে। এ ১০ মাসে অপরাধের বিপরীতে মামলা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৫টিটি। একই সময়ে পুলিশ হামলার শিকার হয়েছে ৪৭৯ বার। ২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরে ওই পোস্টে বলা হয়, বছরটিতে খুনের ঘটনা ঘটেছে তিন হাজার ৫৩৯টি।  এছাড়া, ডাকাতি ৩০২, দস্যুতা ৯৭৮, দাঙ্গা ১৩, ধর্ষণ ছয় হাজার ৫৫৫টি এসিড নিক্ষেপ ১৬টি, নারী নির্যাতন ১৩ হাজার ৪৩১টি, শিশু নির্যাতন দুই ৫১৫টি চুরি সাত হাজার ২০০টি ও দুই হাজার ৫৩৩টি সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। ওই বছরটিতে মামলা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৯২৬টি। পুলিশ আক্রান্ত হয়েছে ৪৪৯ বার। ওই পোস্টে আরও বলা হয়, ২০২১ সালে তিন হাজার ২১৪টি, ২০২২ সালে তিন হাজার ১২৬টি, ২০২৩ সালে তিন হাজার ২৩টি ও ২০২৪ সালে চার হাজার ১১৪টি খুনের ঘটনা ঘটেছে।  বছরগুলোতে সর্বমোট মামলা হয়েছে সাত লাখ ৬৯ হাজার ৮৩৯টি।’
অপরাধ দমন করতে না পেরে অতিত অপরাধ দিয়ে তুলনা করা মানেই যে পরাজয়; তা হয়তো প্রেস সচিব বা বাংলাদেশ সরকারের বর্তমান পিআর কর্তারা জানেন না। যদি জানতেন, তাহলে সবার আগে ৮ আগস্টে শপথ নেয়ার পর বাংলাদেশের মানুষকে শান্তি দেয়ার লক্ষ্যে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসকে প্রশংসার পানিতে না ভাসিয়ে কঠোরভাবে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার জন্য নিবেদন করতেন। শান্তিতে নোবেলজয়ীকে বাংলাদেশের মানুষ শান্তি পাওয়ার প্রত্যাশায় প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করেছিলো। কিন্তু সেই শান্তি আজ জাহান্নামের পথে হাঁটতে শুরু করেছে কেবলমাত্র অদক্ষ-অযোগ্য রাষ্ট্রনায়ক ড. ইউনূস আর তার সাঙ্গ-পাঙ্গদের ভুল সিদ্ধান্তের কারণে-অপরিকল্পিত পদক্ষেপের কারণে। একটু পেছনে ফিরে গেলে দেখবো- বৈষম্য দূর করার স্লোগান দিয়ে ক্ষমতাসীনদের পতন নিশ্চিত করা সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ শুধুমাত্র ক্ষমতায় আসবার লক্ষ্যে নতুন করে কোটা প্রথা চালু করেছে, নতুন দল গঠন করেছে তাদের মূল প্রতিপাদ্য বিষয় থেকে সরে গিয়ে। এদের একটি অংশ স্বাধীনতা-স্বার্বভৌমত্ব-জাতীয় সঙ্গীত-পতাকা-সংবিধানসহ অনেক কিছুই ধ্বংস করে হলেও ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে। কিন্তু জুলাই আন্দোলন কেন হয়েছিলো? তার উত্তর না দিয়ে বৈষম্যময় আগামী গড়তে দলীয় অন্ধত্ব নিয়ে এগিয়ে আসতে আসতে ছিনতাই-চুরি-ডাকাতি-খুন-হানাহানিকে উৎসাহিত করছে। সেই উৎসাহের হাত ধরে সোহাগের ঘাতকরাই শুধু নয়, মসজিদের দোতলায় পাওয়া ময়নাহত্যার সাথেও যারা জড়িত, তাদেরকেসহ সকল পাষণ্ডকে প্রলুদ্ধ করছে ছিনতা-চুরি-ডাকাতি-হামলার পাশাপাশি সহিংসতায় মেতে উঠে প্রস্থরাঘাতে খুন করতে। হয়তো তা টের পেয়েই আজ জাতি বাকরুদ্ধ হয়ে বলছে- গৃহযুদ্ধ লেগে গেলো লোভ- মোহ আর প্রতারণার রাজনীতির কারণে।
খুবই কষ্ট পেয়েছি, যখন দেখেছি- ২০২৪ সালের ৪ আগস্ট থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৩৩০ দিনে দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৪৪২টি সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সব সহিংস ঘটনার মধ্যে রয়েছে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার, জোর করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল, ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর হামলা, জোর করে পদত্যাগ প্রভৃতি। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে গত বছরের ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত, ২ হাজার ১০টি। এছাড়া গত বছরের ২১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩২টি সহিংসতার ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত নতুন করে আরও ২৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা। এরই মধ্যে অবশ্য সরকার বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বেশকিছু সংস্কার কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রিপোর্টও পেশ করা হয়। আমি ভেবেছিলাম- সংখ্যালঘুদের ওপর চলমান বৈষম্য ও নিপীড়নগুলো চিহ্নিত করে তা অবসানের লক্ষ্যে যথাযথ পদক্ষেপের সুপারিশ করার জন্য আলাদাভাবে একটি সংখ্যালঘু কমিশন গঠন করা হবে। কিন্তু ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য কোনও আলাদা কমিশন গঠন করা হয়নি। পরে যেসব কমিশন গঠন করা হয়েছে সেখানেও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে কোনও প্রতিনিধি রাখা হয়নি। এমনকি সংবিধান সংস্কার কমিশনেও কোনও সংখ্যালঘু প্রতিনিধি নেই। কারণ কি? কারণ নির্মম হলেও সত্য তাদেরকে অন্তবর্তী সরকার অতিতের সকল সরকারের মত করে বঞ্চিত শ্রেণি হিসেবেই রাখতে চায়। শুধু এখানেই কি শেষ! মাজার ভেঙেছে ছাত্রদের সরকার প্রধানখ্যাত ড. ইউনূসের সরকারের নিরবতার সুযোগে তথাকথিত শিক্ষার্থী আর তৌহিদী জনতা। তার উপর আবার নতুন দল বা শিক্ষার্থীদের দলের এক নেতা গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরো জোড়ালো প্রমাণ দিয়েছে যে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে নিবেদিত থাকবে না তারা। তারাও অতিত ফ্যাসিস্টদের মত কেবলমাত্র রাজনীতি-ক্ষমতানীতি আর প্রতারণার রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে মেতে উঠতে চায় সহিংসতায়। হয়তো তাদের প্রেরণা আর ‘মবমারানি’ শব্দ উচ্চারণের কারণে দেশজুড়ে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সবার আগে বাংলাদেশ। কথাটি ভুলে গিয়ে কেবলমাত্র রাজনৈতিক কারণে নির্মমতায় মেতে না উঠে আসুন নীতির সাথে উচ্চারণ করি- বাংলাদেশের অঙ্গিকার-সহিংসতা থাকবে না আর…
———————————
ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পূর্বাভাস email : mominmahadi@gmail.com
—————————————————————————–
২৭/৭ তোপখানা রোড (পঞ্চম তলা) ঢাকা ১০০০
Views: 234

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

by admin
November 9, 2026
0
497

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু'পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল খেলাকে...

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

by admin
November 9, 2026
0
13

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র র‍্যালি ও সমাবেশ মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

​শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

by admin
November 9, 2026
0
98

​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ ​— মানিক লাল...

ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু

ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু

by admin
November 9, 2026
0
36

ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু যুদ্ধ সবসময়ই ধ্বংসের বার্তা বয়ে আনে। আর সেই যুদ্ধ...

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 7, 2026
0
7

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

by admin
November 7, 2026
0
109

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ"র্ষণের অ'ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক। ৭ নভেম্বর (শনিবার) সন্ধায় শহরের ১০ নং...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ November 9, 2026
  • আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 9, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। November 9, 2026
  • রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ November 9, 2026
  • ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! November 9, 2026
  • নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন November 9, 2026
  • বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ November 9, 2026
  • পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত November 9, 2026
  • *বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* November 9, 2026
  • *গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* November 9, 2026
  • ​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ November 9, 2026
  • নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার November 9, 2026
  • ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু November 9, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 9, 2026
  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

      যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

      November 9, 2026
      আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

      আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

      November 9, 2026
      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d