প্রেস বিজ্ঞপ্তি:সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ( রেজি: নং- রাজ-২৯৩৬) এর ত্রি-বার্ষিক নির্বাচনে দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর প্রতিনিধি সাদাকাত আলী খান সভাপতি এবং দৈনিক আমার দেশ’র পার্বতীপুর প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারাসহ মোট ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এ নির্বাচনে মোট ৫ টি পদের বিপরীতে গত ৩১ জুলাই ৬ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। পরবর্তীতে ২ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুকের কাছে ৫ টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।৩ আগস্ট যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন সহ-সভাপতি, দৈনিক আমার দেশ’র দিনাজপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক খান সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের খবর’র দিনাজপুর প্রতিনিধি এম এ সালাম অর্থ সম্পাদক নির্বাচিত হোন। ৪ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুক ৫ টি পদে উল্লিখিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








