কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার মনসুর আলী মার্কেটে ভাড়াটিয়ার হামলায় মার্কেটের মালিক জুয়েল খান গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের ভাড়াটিয়া ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মিটন জোর করে ভাড়া নেয়া দোকান ঘরের বিষয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে জুয়েল খানের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় মার্কেট এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








