সভাপতি পদে ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরননবী, অর্থ বিষয়ক সম্পাদক শেখর চন্দ্র সাহা, গ্রন্থাগার সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নাজিরা ফেরদৌসি চৌধুরী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেও ১১টি পদে একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটে নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে মোজাফ্ফর আলী, আখতারুজ্জামান সুমন, সাধারন সম্পাদক পদে আনজারুল হক, ক্রিড়া সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আল আমিন রহমান, কার্য নির্বাহী সদস্য পদে রাশেদ মাহমুদ উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম মোস্তফা, মিজানুর রহমান সোহাগ, হাফিজুর রহমান মন্ত্রী, সাজ্জাদ কিবরিয়া পাপ্পু । এছাড়াও সহ সাধারন সম্পাদক পদে রওশন রশীদ ও শাহাজাহান সরকার বুলু সমান সমান ভোট পাওয়ায়, পরবর্তী সময়ে তারিখ নির্ধারন করে উক্ত পদে আবার ভোট গ্রহনের ঘোষনা দেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা শাকেরিনা বেগম জানান, মোট ২শত ২৭ ভোটারের মধ্যে একশত ৭৮ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। সু শৃঙ্খলভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।







