বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর ২০২২-২৩ সাংগঠনিক সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ মাহমুদুল হাসান সাগর ও মুহাম্মাদ কামালুদ্দীনকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দেশের ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কার্যক্রমকে আরো গতিশীল ও সমুন্নত করবেন, ইনশাআল্লাহ। ইসলাম প্রিয় ছাত্রজনতা গভীরভাবে উপলব্ধি করছে যে, দেশে ইসলামী তাহজীব তামাদ্দুন হুমকির সম্মুখীন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন প্রায়, দেশের তরুণ সমাজ নৈতিক দিক থেকে বিপদগ্রস্থ। এ অবস্থায় দেশবাসী আশা করে, নতুন নেতৃত্ব ইসলাম, দেশ ও ছাত্রসমাজের জন্য গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশের ছাত্রসমাজকে গড়ে তুলতে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবেন। মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক ইসলামী ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ নতুন নেতৃত্বের মাধ্যমে তাবেদার গোষ্ঠীর সকল জুলুম মাড়িয়ে দ্বীন প্রতিষ্ঠার ময়দানে যথাযোগ্য মর্যাদায় দায়িত্ব পালনের তাওফিক দিন।
ছাত্রশিবির নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থ্যতা এবং দুনিয়া ও আখিরাতের সাফল্য কামনা করেন।







