রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের হিলি রেলস্টেশন থেকে প্রায় ১ বৎসর পর ভারতীয় চিটাগুড় আমদানি আরম্ভ হয়েছে। ৫০টি ট্যাংকে (বিটিপিএন) ২ হাজার ৭৫০ মেট্রিকটন চিটাগুড় এসেছে এই স্টেশন। যা থেকে ভাড়া বাবদ সরকার পেয়েছে ১৮ লাখ ১২ হাজার ২৫০ টাকা মাত্র। এ বিষয়ে তপন কুমার বলেন,ভারত থেকে বেনাপোল হয়ে ৫০ টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ৩৫ ট্যাংক বুধবার হিলি স্টেশনে এসে পৌঁছায়। বাকি ১৫টি ট্যাংক যোসরে অবস্থান করছে। ৫০ টি ট্যাংকে ২ হাজার ৭৫০ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে ভাড়া সরকার পেয়েছে ১৮ লাখ ১২ হাজার ২৫০ টাকা। তিনি আরও বলেন,জয়পুরহাট চেম্বার অপ কমার্সের সভাপতি আনারুল হক এই চিটাগুড়গুলো ভারত থেকে আমদানি করছেন বলে জানা যায়।।







