মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
উক্ত কর্মসূচির মধ্যে ছিল ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সদর উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও তমালিকা পাল, জেলা একাউন্টস এন্ড ফিল্যান্স অফিসারের পক্ষে কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ, সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার্স অফিস দিনাজপুর এর জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান মজুমদার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস দিনাজপুর নর্থ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ওয়াহেদুন্নবী, প্রিন্সিপাল অফিস দিনাজপুর সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ সায়েদে শাহ জামাল, দিনাজপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ নিরঞ্জন, জিএম অফিসের এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আজিত উল্লাহ, প্রিন্সিপাল অফিস সাউথের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তাহসিনুর রেজা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি সভাপতি কৃষিবিদ আবু তারিক সালাহ উদ্দীন আহমদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল হায়াত মোঃ শাহজালাল, সোনালী ব্যাংক পিএলসি দিনাজপুর সিবিএ ৬৬৪ সভাপতি মো: মোস্তাকিম ও সাধারণ সম্পাদক মোঃ:ওমর কাইয়ুমসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, সড়ক উপবিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ ছোটন, ফুলবাড়ি সড়ক উপ বিভাগ এর উপ বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হাসান লিমন, আরিফুল ইসলাম, রইচ উদ্দিন, অর্জুন রায় প্রমুখ। দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুুদুর রহমান, জেলা পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা,দিনাজপুর কেবিএম কলেজের অধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল হাই সিদ্দিকির নেতৃত্বে শিক্ষক ফসিয়ার রহমান, মোঃ বন্দে আলী নজরুল ইসলাম, শামীমা ইয়াসমিন প্রমুখ।জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি দিনাজপুর এর পক্ষ থেকে সভাপতি কৃষিবিদ আবু তারিক সালাহ উদ্দীন আহমদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক আবুল হায়াত মোঃ শাহজালালসহ জিয়া পরিষদের নেতৃবৃন্দ। দিনাজপুর ইউনাইটেট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আহসান হাবীব, সেক্রেটারী মোঃ খায়রুল আলম, ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, ডিরেক্টর মোঃ আজাদ হোসেন, সদস্য মেহেদী হাসান আরমান ও অনীল চন্দ্র রায়, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুর বন বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, দিগন্ত শিল্পী গোষ্ঠী, জেলা শিক্ষা অফিস, আইইবি দিনাজপুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, জিয়া হার্ট ফাউন্ডেশন, আইডিইবি দিনাজপুর, জেলা জাগপা, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা জাতীয় পাটি, দিনাজপুর শিক্ষা বোর্ড ও কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সমূহ।
সকাল ৯টায় দিনাজপুর বড় ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং শেষে পুরষ্কার বিতরণ করা হয়। বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকছেদ আলী মঙ্গলিয়া, রাজশাহী বিভাগের অবসরপ্রাপ্ত কমিশনার মোঃ আজিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন ও সঞ্চালনা করেন এডিসি (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান। অনুষ্ঠানের শুরুতে নিহত সকল বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।







