রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র্যালি ও বিপদগ্রস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রি উপহার প্রদান করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
ছাত্রশিবির খুলনা মহানগর কর্তৃক আয়োজিত ইফতার সামগ্রি উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম বলেন, মানবজাতির প্রতি আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল কুরআন। আর কুরআন নাজিলের মাস হলো রমজান মাস। কুরআন থেকে হেদায়াত লাভ ও সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য যে মন মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, তা সৃষ্টির জন্য আল্লাহ তায়ালা মাহে রমজানের রোজা পালনকে আমাদের প্রতি ফরজ করেছেন। তাই রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করে সার্বিক জীবনে কুরআনের অনুসরণকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
দেশে চলমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সমাজে চরম অর্থনৈতিক বৈষম্য চলছে। একদিকে কেউ সম্পদের পাহাড় গড়ে তুলছে অন্যদিকে কেউ গরিব থেকে আরো গরিব হচ্ছে। এদেশে গরিবের সংখ্যা দেখলে হৃদয় হাহাকার করে। অন্যদিকে প্রতিবছরই সরকারের অবহেলা ও এক শ্রেণীর অসাধু ব্যক্তির অপকর্মে রমজানে মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। ইতোমধ্যেই রোজার সামাগ্রীসহ নিত্য পন্যসামগ্রীর দাম লাগামহীনভাবে বাড়ছে। যা সবাইকে বিশেষ করে সমাজের নিম্নবিত্ত মানুষের জীবনকে আরও সংকটে ফেলে দিয়েছে। ফলে প্রতি বছরই এই মুসলিম-প্রধান দেশে মাহে রমজানে মধ্যবিত্ত ও হত দরিদ্র মানুষের করুণ চিত্র দেখতে হয়। মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর ব্যবস্থা করতে হবে।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও তাকওয়ার পরিবেশ সৃষ্টিতে দেশবাসী ও সরকারের প্রতি আহবান রেখে তিনি বলেন, সমাজে যারা নিম্নবিত্ত, অসহায়, গরিব ও বিশেষ করে যারা সমস্যাগ্রস্ত কিন্তু চাইতে লজ্জা পান তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। মাহে রমজানে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিন। এতে আপনাদের রোজা ও সম্পদ সমৃদ্ধ হবে। এমনকি যারা বিত্তশালী নয় তারাও সম্মিলিত উদ্যোগে বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করতে পারেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় যে কোন সমস্যা সমাধান সম্ভব। ছাত্রশিবির মনে করে সবার মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে আবহমান কাল থেকে এদেশের মানুষের চিন্তাধারা তথা ইসলামের ভাতৃত্ববোধের বিকাশ ঘটাতে হবে। এ দায়িত্ব একজন মুসলিমকে স্বয়ং আল্লাহ তায়ালা দিয়েছেন। ছাত্রশিবির মানুষের জন্য কাজ করা একটি সংগঠন। ইসলামের নির্দেশনা পালনে ছাত্রশিবির তার সামর্থ অনুযায়ি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।
তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সুদ, ঘুষ, মদ, জুয়া ও অশ্লীলতা-বেহায়াপনাসহ সকল প্রকার হারাম কার্যক্রম বন্ধ করতে হবে। ইসলামবিরোধী সকল কার্যক্রম বন্ধ করতে হবে বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন প্রভৃতিতে ছায়াছবিসহ সকল প্রকার অশ্লীল প্রদর্শনী বন্ধ করতে হবে। ইসলাম ও ইসলামী আন্দোলন বিরোধী সকল ষড়যন্ত্রের বন্ধ করতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআনপ্রেমী নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। ইসলামপ্রিয় ছাত্রজনতার উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।
ছাত্রজনতা সহ দেশবাসীকে উদ্দেশ্যে করে নেতৃবৃন্দ আরও বলেন, কুরআন নাজিলের মাসে সহীহ শুদ্ধভাবে কুরআন পড়ুন, কুরআন বুঝুন, আল-কুরআনের আলোকে সমাজ ও নিজেকে গড়ে তুলুন এবং কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করুন।
ঢাকা মহানগর পূর্ব
রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। সকাল ১০টায় মহানগর সভাপতির নেতৃত্বে র্যালিটি রাজধানীর খিলগাঁও এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় মহানগর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পশ্চিম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। সকাল ১১টায় কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হাফেজ নুরুজ্জামানের নেতৃত্বে র্যালিটি মিরপুর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নারায়নগঞ্জ মহানগর
মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগর শাখা। সকাল ৯টায় মহানগর সভাপতির নেতৃত্বে র্যালিটি নগরীর কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা মহানগর
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিপদগ্রস্তদের মাঝে ইফতার সাগ্রী উপহার প্রদান করে ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম। অন্যদিকে নগরীতে বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করা হয়। এসময় মহানগর সভাপতি, সেক্রেটাির ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর
পবিত্র মাহে রমজানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রি উপহার প্রদান করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। এ কর্মসূচিতে মহানগর সভাপতি সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। নগরীতে আয়োজিত এ র্যালিতে সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
চাপাইনবাবগঞ্জ শহর
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। সকাল ১১টায় শহর সভাপতির নেতৃত্ব র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শহর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে র্যালি করেছে ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা। সকাল ১০টায় সিলেট রোড থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার পয়েন্টে এসে সমাপ্ত হয়। র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
চাঁদপুর জেলা
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা। সকাল ১১টায় শাখা সভাপতির নেতৃত্বে র্যালি ও সমাবেশ করে নেতাকর্মীরা।
ফরিদপুর জেলা
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদপুরে র্যালি করেছে ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখা। সকাল ৯টায় র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয। র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কুড়িগ্রাম জেলা
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। সকাল ৯টায় জেলা সভাপতির নেতৃত্বে র্যালি ও সমাবেশ করে নেতাকর্মীরা।
কুষ্টিয়া জেলা
ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করে ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। বর্ণাঢ্য এ র্যালিতে জেলা সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
নাটোর জেলা
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রশিবির নাটোর জেলা শাখা। সকাল ৮টায় শাখা সভাপতির নেতৃত্বে র্যালি ও সমাবেশ করে নেতাকর্মীরা।
কক্সবাজার জেলা
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা। সকাল ১১টায় শাখা সভাপতির নেতৃত্বে র্যালি ও সমাবেশ করে নেতাকর্মীরা।
কুমিল্লা জেলা দক্ষিণ
কুমিল্লায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখা। সকাল ১০টায় শাখা সভাপতির নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যালিটি করে নেতাকর্মীরা।
কুমিল্লা জেলা পশ্চিম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখা। সকাল ৯টায় ঢাকা-কুমিল্লা মহাসড়কে র্যালি ও সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







