রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদকে সংবর্ধনা প্রদান, ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির ও সুন্দরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মিলিত প্রেসক্লাবের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী সরকার প্রামাণিক সাজু, সুন্দরগঞ্জ পৌর আমির মাওলানা একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপুন, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান নিপু, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শাহজাহান মিয়া, সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন বুলু প্রমুখ। এসময় বক্তাগণ সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়ন, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরেন। উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তদারকি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সুন্দরগঞ্জের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে নজরুল ইসলামকে সভাপতি ও একরামুল হককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে আরও গতিশীল ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রেজাউল ইসলাম। সার্বিকভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








