গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডোমার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, ডোমার পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পু, সহ সভাপতি সফিয়ার রহমান রতন, সদস্য মামুনুর রশীদ রাসেল, গোপাল চন্দ্র রায়, হাবিবুর রহমান প্রমূখ। দোয়া পরিচালনা করেন ডোমার মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম।








