Tuesday, November 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫–২৫ লাখ টাকা অনুদান

admin by admin
March 23, 2026
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস ও স্থানীয় পর্যায়ের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণায় উৎসাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিভিন্ন পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেবে সরকার। গবেষণার বিষয় ও পরিসরের ওপর ভিত্তি করে একজন গবেষক বা গবেষণা দলকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এই উদ্যোগে জুলাই অভ্যুত্থান নিয়েও গবেষণার সুযোগ রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ৪ মার্চ এ–সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। মোট তিনটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠান, একক ব্যক্তি, পিএইচডি গবেষক বা অভিজ্ঞ গবেষকেরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

প্রতিবছর গবেষণার জন্য এই অনুদান দেওয়া হবে। তবে প্রতিবছর তিন ক্যাটাগরিতে কতজনকে অনুদান দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিবছর কতজনকে অনুদান দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। বাজেট পাওয়ার ভিত্তিতে নির্ধারণ হবে। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই শহীদ ও আহতদের নিয়েও নিয়েও কাজ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তাই এ গবেষণায় জুলাই গণ-অভ্যুত্থানকে রাখা হয়েছে।

যা নিয়ে গবেষণা করা যাবে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা (পরিচালনা, অর্থায়ন ও ব্যবস্থাপনা) নির্দেশিকায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রাম, মুক্তিযুদ্ধে গণমানুষের অংশগ্রহণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা যাচাই, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন, শহীদ বুদ্ধিজীবী, বধ্যভূমি ও শহীদদের নিয়ে গবেষণা করা যাবে।

এ ছাড়া মুক্তিযুদ্ধের দলিলপত্র, আঞ্চলিক যুদ্ধের ঘটনাপ্রবাহ, বীর মুক্তিযোদ্ধাদের অবদান, গণহত্যা, শরণার্থী জীবন, আন্তর্জাতিক সমর্থনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার জন্য এই অনুদান দেওয়া হবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পুনর্বাসন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং বীরত্বগাথা নিয়ে গবেষণা করা যাবে।

তিন শ্রেণিতে এই গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। ক শ্রেণিতে দলীয় বা প্রাতিষ্ঠানিক গবেষণায় ১০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। খ শ্রেণিতে একক গবেষণায় ৫ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। গ শ্রেণির গবেষণায় অনুদান দেওয়া হবে ৫ লাখ টাকা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য ও স্থানীয় পর্যায়ের ইতিহাস এখনো পর্যাপ্তভাবে গবেষণায় উঠে আসেনি। এসব তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রামাণ্য গবেষণার মাধ্যমে ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন গবেষণা বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও প্রামাণ্য তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে।

তিন শ্রেণির গবেষণা কার্যক্রম

নির্দেশিকায় বলা হয়েছে, তিন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। ক শ্রেণিতে দলীয় বা প্রাতিষ্ঠানিক গবেষণায় ১০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এ গবেষণার মেয়াদ হবে এক বছর।

খ শ্রেণিতে একক গবেষণায় ৫ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এই একক গবেষণার সময় থাকবে ৯ মাস। গ শ্রেণির গবেষণায় অনুদান দেওয়া হবে ৫ লাখ টাকা। এটিও হবে একক গবেষণার জন্য। এ গবেষণার সময়সীমা থাকবে ছয় মাস।

প্রতিবছর কতজনকে অনুদান দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। বাজেট পাওয়ার ভিত্তিতে নির্ধারণ হবে। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের নিয়েও নিয়েও কাজ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তাই এ গবেষণায় জুলাই গণ-অভ্যুত্থানকে রাখা হয়েছে।

আলমগীর হোসেন, উপসচিব (উন্নয়ন), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

গবেষক বা গবেষণা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে একবার গবেষণার সময় বাড়ানো যাবে।

সরকারি কর্মকর্তাদের যে কেউ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা (ন্যূনতম নবম গ্রেডে কর্মরত) গবেষণার জন্য অনুদানের আবেদন করতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী গবেষকেরা প্রস্তাব দিতে পারবেন। যেকোনো গবেষণা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। খ ও গ শ্রেণিতে এককভাবে যে কেউ আবেদন করতে পারবেন।

তবে একই সময়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়, সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের আওতায় গবেষণারত অবস্থায় থাকলে তিনি আবেদন করতে পারবেন না। এ ছাড়া চাকরিবিধি বা প্রচলিত আইনে শাস্তি ভোগরত হলে এবং গবেষণা ব্যবস্থাপনা কমিটির কাছে অযোগ্য বিবেচিত হয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন না।

গবেষণা প্রস্তাব আহ্বান করা হবে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে। ৩১ অক্টোবরের মধ্যে গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাব যাচাই–বাছাই শেষে চূড়ান্ত করা হবে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে। এ গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি তহবিল গঠন করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব বাজেট বা উন্নয়ন সহযোগীর অর্থায়নে এ তহবিল পরিচালিত হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, গবেষণা প্রস্তাব আহ্বান করা হবে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে। ৩১ অক্টোবরের মধ্যে গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাব যাচাই–বাছাই শেষে চূড়ান্ত করা হবে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে।

এ গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি তহবিল গঠন করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব বাজেট বা উন্নয়ন সহযোগীর অর্থায়নে এ তহবিল পরিচালিত হবে।

গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (পরিকল্পনা ও উন্নয়ন) আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গবেষণা প্রস্তাব আহ্বান করবে। এরপর প্রস্তাব পর্যালোচনা করে প্রাথমিকভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই করবেন। তবে যেকোনো গবেষণা প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেবেন মন্ত্রণালয়ের সচিব।

নির্বাচিত গবেষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে গবেষণা শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে। গবেষণার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়। গবেষণার ফলাফল বই, প্রতিবেদন বা অন্যান্য মাধ্যমে প্রকাশ করে সংরক্ষণ করার পরিকল্পনা আছে সরকারের।

Views: 228

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার

by admin
November 24, 2026
0
4

আশরাফুল আলম সরকার গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগতে থাকা এক পুরুষ রোগীর...

সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড়  বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

by admin
November 24, 2026
0
11

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ শে...

দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

by admin
November 24, 2026
0
7

টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা...

ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা

ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা

by admin
November 24, 2026
0
0

দুর্বলতা কাটিয়ে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে আগামী চার বছরে সমন্বিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এর আওতায়...

পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা

পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা

by admin
November 24, 2026
0
6

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের জন্য মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায়। তবে শ্রমিকপক্ষ ২২ হাজার...

মিরসরাইয়ে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা

মিরসরাইয়ে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা

by admin
November 24, 2026
0
3

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বীনি খেদমতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে সম্মাননা স্মারক প্রদান করা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ। November 24, 2026
  • আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২ November 24, 2026
  • শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাই আওয়ামী লীগ সাম্প্রদায়ীক ও হিন্দুবিরোধী। November 24, 2026
  • কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে— November 24, 2026
  • নিজের হাতের আঙ্গুল ডুবিয়ে তোলা এক ফোঁটা ঘি। November 24, 2026
  • শেখ হাসিনার আগমন, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৪০ লাখ সিমকার্ড November 24, 2026
  • শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার November 24, 2026
  • পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী, November 24, 2026
  • বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার November 24, 2026
  • সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা November 24, 2026
  • দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? November 24, 2026
  • গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে November 24, 2026
  • ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে November 24, 2026
  • ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা November 24, 2026
  • পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা November 24, 2026
  • রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত November 24, 2026
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ November 24, 2026
  • ব্রুকলিনে নারী জগার হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের পরও স্কুলে শিশুদের সঙ্গে কাজ করেছেন November 24, 2026
  • হোয়াইট হাউসে ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে পাশে নিয়ে ট্রাম্পের সংবাদ সম্মেলন, সাংবাদিকদের উদ্দেশে হুঁশিয়ারি November 24, 2026
  • এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে কী তথ্য সংগ্রহ করতে পারতেন সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং? November 24, 2026
  • “নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত November 24, 2026
  • সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ November 24, 2026
  • দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষাপূর্তি সম্মাননা পদক পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা November 24, 2026
  • মিরসরাইয়ে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা November 24, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন November 24, 2026
  • বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত November 24, 2026
  • নড়াইলের নড়াগাতীতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশির কারাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা November 24, 2026
  • গাইবান্ধা সদরে দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, উঠেছে November 24, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ November 24, 2026
  • ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান November 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ।

      একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ।

      November 24, 2026
      আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২

      আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২

      November 24, 2026
      শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাই আওয়ামী লীগ সাম্প্রদায়ীক ও হিন্দুবিরোধী।

      শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাই আওয়ামী লীগ সাম্প্রদায়ীক ও হিন্দুবিরোধী।

      November 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d