রাইসুল ইসলাম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ভ্রামমান আদালতে ১ ব্যাক্তিকে আটক করেছে। আজ শনিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে (২৮ মার্চ) বাইপাস রোড শতাব্দি ট্রেডার্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসেন রাজু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস রোড শতাব্দি ট্রের্ডাস তেলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকান থেকে ২ জারকিন ও অনেক গুলো খোলা বোতলে অবৈধভাবে মজুত রাখা পেট্রোল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যবসায়ী জানান, চলতি মাসে তিনি এসব তেল ক্রয় করেছেন এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেন।
প্রশাসন জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








