স্টাফ রিপোর্টার ॥ “একসাথে একাকীত্বের বিরুদ্ধে” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর এবং বিরল উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদে দীপশিখা বাস্তবায়িত প্রকল্পের আওতায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস–-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-এর সহযোগিতা এবং লিলিয়েন ফান্ডস-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়। তিনি তার বক্তব্যে বলেন ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী শিশুদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সঠিক সহায়তা ও সুযোগ পেলে ডাউন সিনড্রোমসহ শিশুরাও শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে অংশ নিয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অনুষ্ঠানে মংঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীপশিখার কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস প্রদান করেন।উক্ত দিবসে কাহারোল উপজেলার সমাজকর্মী মোঃ রাফি ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে মোট ৯ জন ডাউন সিনড্রোম শিশু ও যুবক অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে শিশু, অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








