নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি ভোলাতে বিএনপির নির্বাচনী জনসভায় আন্দালিভ রহমান পার্থকে বক্তব্য দিতে আহবান করা হলে বক্তৃতা শেষ করে তিনি তারেক রহমানের উদ্দেশ্যে বলেছিলেন, ভোলাবাসীকে কথা দিয়ে যান, আপনি আগামী দিনে প্রধানমন্ত্রী হলে প্রথমই ভোলা-বরিশাল সেতু করবেন।
ওই মঞ্চে তিনি তারেক রহমানের কাছে থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন।
আজকে সংসদে দাঁড়িয়ে তিনি নিশ্চিত করে নিলেন আগামী ২৬-২৭ অর্থবছরেই এই প্রকল্প অনুমোদন দিয়ে কাজ শুরুর ঘোষণা।
কার্যবিধি ৭১ অনুসারে উনি প্রস্তাবনা পেশ করেই মুখোমুখি হন যোগাযোগমন্ত্রীর।
মন্ত্রী পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখান, পাশাপাশি এই প্রকল্প হলে দেশের অর্থনীতিতে কতটুকু পজিটিভ ইমপ্যাক্ট পড়বে তার ধারণাও দেন।
স্পিকার ভোলার হওয়ায়, তিনিও সেতু করার পক্ষে দু—এক বাক্য বলে নিলেন ফ্লোর সুইচ করার সময়ে। ভোলা-বরিশাল সেতু ভোলাবাসীর প্রাণের দাবি, এ বলে ফ্লোর আবার পার্থর কাছে দিলেন।
পার্থ তখন সংযোজন করেন, এটি শুধুই আমাদের দাবি নয়; এটি আমাদের আর্তনাদও। এই ভোলাতে যখন একটি শিশু অসুস্থ হয় তখন মা চিকিৎসার কথা চিন্তা করেন না। চিন্তা করেন আমরা যে ভৌগলিক কারাগারে আছি ১২-১৪ ঘন্টা লাগবে, লঞ্চ নাই।
সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা, কিংবা ৭-৮টা পর্যন্তই আমরা কোথাও যেতে পারি না। আমরা ভোলার মানুষ এই ভৌগলিক কারাগার আবদ্ধ হয়ে যাই।
সবচেয়ে বড় কথা, সন্ধ্যার পরে কোনো দূর্ঘটনা ঘটলে আর কোথাও যাওয়ার জায়গা নাই। ৬টার পর স্পিডবোটও চলে না।
আমাদের আর্টিকেল ৩২ জীবন ও ব্যক্তির স্বাধীনতার কথা। কাউকে বঞ্চিত করা যাবে না প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে। আর্টিকেল ৩৬ ফ্রি মুভমেন্টের কথা বলে। ফ্রি মুভমেন্ট মানে এই না যে আমি এখান থেকে ওইখানে গেলাম। ফ্রি মুভমেন্ট সারা বাংলাদেশ, সেটা স্থল হোক কিংবা যেকোনো মাধ্যমেই হোক, দেশের যেকোনো জায়গাতে মুভমেন্ট। কিন্তু আজকে কেন যেন আমরা অস্থায়ী অবহেলার মধ্যে পড়ে গেছি।
শুধু ইকোনমিক ভিজিবিলিটির কথা চিন্তা করলে হবে না।
মন্ত্রী জানালেন, ভোলা-বরিশাল এই সেতু এডিপি-তে সবুজ পাতায় রাখা হচ্ছে। আগামী অর্থবছরেই অনুমোদনের পরই দ্রুততম সময়ে কাজ শুরু করে দেওয়া হবে।
জনবান্ধন পলিটিশিয়ান সংসদে যেতে পারলে ওই আসনের মানুষের জন্য অনেক ব্লেসিং। নাহয় সংসদে দাঁড়িয়ে হাজার বছরের ইতিহাস টেনে নেতার গুণগান গাইতে গাইতে সময় পার করে দেওয়ার কেচ্ছা-কাহিনী দেখতে হয়। তার নেতার ধন্যবাদজ্ঞাপন বাইরে জনগণের জন্য কিছু চাওয়া-পাওয়া কিংবা সমস্যা সমাধানের কথা জানানোর সুযোগ পান না।
পূর্বের তিনটি ভুয়া নির্বাচনের সংসদে আমি এটাই দেখেছি।
ফার্স্ট দিন সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, সংসদকে আমরা দেশের মানুষের সবসমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।
বোধহয় সেটাই দেখতে পারব এবার। গতকালকে কুমিল্লার মনিরুল হক চৌধুরীর পর আজ ভোলার আন্দালিভ রহমান পার্থ, তার এলাকার মানুষের মেজর সমস্যার ইস্যু সমাধানে কাজ আদায়ে নিশ্চয়তা বুঝে নিলেন। এছাড়া বিভিন্ন সংসদ সদস্যও প্রতিনিয়তই এলাকার নানান সমস্যার ইস্যু নোটেড করাচ্ছেন।
Views: 200
Related