স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় দিনাজপুর শাখায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
১২ই এপ্রিল, ২০২৬ রবিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ এবি ব্যাংক শাখায় গ্রাহককে সঙ্গে নিয়ে কেক কাটেন এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও এস এ ভি পি মোঃ কাওসার চিশতী। এসময় উপস্থিত ছিলেন এস পি ও এবং অপারেশনস্ ম্যানেজার মোঃ সোহেল রানা।
কেক কাটা অনুষ্ঠান শাখা ব্যবস্থাপক ও এস এ ভি পি ম্যানেজার মোঃ কাওসার চিশতী বলেন, ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে গঠিত হয় এবং ১৯৮২ সালের ১২ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে এবং একই বছর ভারতের মুম্বাইতে প্রথম বেদেশি শাখা চালু করে। ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।
এই দীর্ঘ পথচলায় আমাদের পাশে থাকার জন্য আমাদের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কেক কাটা অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।








