Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ বরিশাল বিভাগ

জ্বালানি সংকটে থেমে গেছে দক্ষিণাঞ্চলের জেলেদের জীবিকার চাকা

admin by admin
April 25, 2026
in বরিশাল বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

 

মনির হোসেন,বরিশাল:

সমুদ্রের ঢেউ আজও আগের মতোই আছড়ে পড়ে তীরে, নদীর স্রোতও থেমে নেই। কিন্তু থেমে গেছে সেই মানুষগুলোর জীবন, যাদের প্রতিদিনের লড়াই ছিল এই জলরাশির সঙ্গে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মৎস্য খাতে। ডিজেলের তীব্র সংকটে পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর,বরিশালসহ উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে সাগর ও নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। এতে কয়েক লাখ জেলে, ট্রলার মালিক, আড়তদার, পাইকার, শ্রমিকসহ সকলেই চরম সংকটে পড়েছেন।

ট্রলারমালিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দেশে সামগ্রিকভাবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও স্থানীয়ভাবে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করছেন। ফলে বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর আলীপুর-মহিপুর, ভোলার লালমোহন-মনপুরাসহ বিভিন্ন মৎস্য বন্দর ও অবতরণ কেন্দ্রে শত শত ট্রলার নোঙর করে আছে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের ছয় জেলায় প্রায় ৩ লাখ ১১ হাজার সমুদ্রগামী জেলে রয়েছেন। ডিজেলের অভাবে তাদের বড় অংশই এখন কর্মহীন। ফলে উপকূলজুড়ে জেলে পরিবারগুলোতে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

জেলেদের দাবী, ডিজেল সংকটে মাছ আহরণ ৭০- ৮০ শতাংশ কমে গেছে। এতে মৎস্যবন্দর, মোকাম ও আড়তগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। লাখো মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। এরই মধ্যে এপ্রিলের মাঝামাঝি শুরু হচ্ছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। জ্বালানি সংকটের পর এই নিষেধাজ্ঞা জেলেদের উদ্বেগ আরও বাড়িয়েছে। জেলেরা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা, কৃত্রিম সংকট বন্ধ এবং তেলের ওপর প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন।

পটুয়াখালী সদর উপজেলার পায়রা নদীসংলগ্ন বড়বিঘাই, ছোটবিঘাই, ইটবাড়িয়া, বদরপুর ও মাদারবুনিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, জেলেরা নৌকা ঘাটে বেঁধে অলস সময় কাটাচ্ছেন। একই চিত্র দুমকি,গলাচিপা, রাঙ্গাবালী, বাউফল ও কলাপাড়া উপজেলাতেও। মাছ ধরার পরিবর্তে কেউ কৃষিকাজ করছেন, কেউ গবাদিপশু চরাচ্ছেন।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে সংকট চললেও গত ৩-৪ দিনে তা প্রকট আকার ধারণ করেছে। আগে দূর-দূরান্তে গিয়ে তেল সংগ্রহ করা গেলেও এখন ফিলিং স্টেশনগুলোতেও ডিজেল পাওয়া যাচ্ছে না। মাদারবুনিয়া ইউনিয়নের জেলে মো. বাবুল হাওলাদার (৫৫) বলেন,নদীভাঙনে সব চইল্লা গ্যাছে। এই মাছ ধরেই সংসার চলে। তেল কিনতে গিয়াই মরণ। ১২০ টাকার তেল আনতে ২০০ টাকা ভাড়া লাগে। তাও দুইবার খেও দিয়া শেষ। চার দিন ধইরা নদীতে যাইতে পারি নাই।

জেলে মো. জাকির কাজী (৪২) বলেন,তেল না থাকলে নৌকা চলে না। মাছ ধরা বন্ধ। এখন খুব কষ্টে দিন কাটতেছে। নৌকা মেরামত করে রেখেছি, কিন্তু তেল না পাওয়ায় নামাতে পারছি না। কোথাও তেল পাই না মাছও আগের মতো নাই।

প্রবীণ জেলে আবুল কালাম (৬৫) বলেন,
স্ত্রীর ওষুধ কিনতে পারি না। মাছ ধরতে না পারলে সংসার চলবে কেমনে। পটুয়াখালী শহরের শিয়ালী বাজার, টোলপ্লাজা, পল্লী বিদ্যুৎ এলাকা ও বসাকবাজারের পায়রা ফিলিং স্টেশনসহ অন্তত পাঁচটি পাম্পে ডিজেল, পেট্রোল ও অকটেন শেষ হয়ে গেছে। সব তেল শেষ, রোববার থেকে সরবরাহ পাওয়া যেতে পারে।

বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দরে গিয়ে দেখা গেছে, শত শত ট্রলার সারিবদ্ধভাবে নোঙর করে আছে। জেলেরা কেউ জাল মেরামত করছেন, কেউ বসে আছেন দুশ্চিন্তায়। এক জেলে আবদুল মালেক বলেন, তিন দিন ধরে বসে আছি। ট্রলার প্রস্তুত, কিন্তু ডিজেল নেই। বাজারে তেল আছে, কিন্তু খোলাখুলি বিক্রি করে না। বেশি দাম দিলে গোপনে দেয়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন,কিছু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। এতে জেলেরা তেল পাচ্ছে না। প্রতি সপ্তাহে ২-২.৫ লাখ লিটার ডিজেল দরকার, কিন্তু এখন মাত্র ৫ হাজার লিটার সরবরাহ হচ্ছে।

একই চিত্র ভোলার চরফ্যাশনের সামরাজ মাছঘাটে গিয়ে দেখা গেছে, যেখানে প্রতিদিন শত শত ট্রলার ভিড় করত, সেখানে এখন অচলাবস্থা। জেলেরা ঘাটে বসেই দিন কাটাচ্ছেন। ট্রলার মালিক ছলাউদ্দিন বলেন, এক সপ্তাহে ১,২০০ লিটার তেল লাগে। ৩০০ লিটার নিয়ে গিয়ে দুই দিনেই ফিরে আসতে হয়েছে। সরবরাহ একদম কম। অন্তত চার হাজার জেলে পরিবার বেকার।

এ বিষয়ে বরিশাল মৎস্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম বলেন, সরকারের নিয়ম অনুযায়ী জেলেদের জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ার কথা নয়। তবে যদি কেউ তেল মজুত করে, স্থানীয় প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তাদের জন্য আরও কী সুবিধা দেওয়া যায়, তা নিয়ে মৎস্য বিভাগ সরকারি পর্যায়ে আলোচনা চলছে ।##
মনির হোসেন

Views: 215

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

by admin
November 8, 2026
0
7

কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : ভোরের প্রথম আলো...

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ,  জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

by admin
November 8, 2026
0
17

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মালিকুজ্জামান কাকা যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ও আপত্তিকর ছবি...

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

by admin
November 8, 2026
0
14

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল উপজেলায়...

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

by admin
November 8, 2026
0
11

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলাপ্রতিনিধিঃ-০৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন...

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

by admin
November 8, 2026
0
3

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে...

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

by admin
November 8, 2026
0
7

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ফরাস উদ্দিন হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১০৩ বস্তা ভারতীয় জিরাবোঝাই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      November 8, 2026
      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      November 8, 2026
      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d