রংপুর বিভাগীয় প্রতিনিধি: নির্বাচনের মধ্যদিয়ে জন্ম নেওয়া দুটি সন্তানের একটিকে বিএনপি বৈধ এবং আরেকটিকে অবৈধ চিহ্নিত করার টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন রংপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী। গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর শাপলা চত্ত¡রের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহŸান, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য গণমিছিল শেষে এ সমাবেশ করে। সমাবেশে অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী বলেন, জুলাই সনদে একই সঙ্গে রাষ্ট্র গঠন এবং সরকার গঠনে ঐক্যমত হয়েছিল সকল রাজনৈতিক দল। কিন্তু সরকার গঠনের পর বিএনপি একই গর্ভের একটিকে বৈধ আর একটিকে অবৈধ চিহ্নিত করে জুলাই সনদ নিয়ে টালবাহানা করছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমিয়ে এর সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করুন। সিন্ডিকেট রুখতে হবে। সরকার বলে সংকট নেই কিন্তু সারা দেশে জ্বালানি নিয়ে চরম ভোগান্তি বিরাজ করছে। রায়হান সিরাজী আরও বলেন, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৪ কোটি মানুষের গণরায় অনুযায়ী দেশ পরিচালানা করতে হবে। সরকারের কাছে জনগণ এটাই প্রত্যাশা করেন। গণভোট না মানলে জুলাই গণঅভ্যুথানের চেতনায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে আমরা কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাব। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরের আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, খেলাফত মজলিস নেতা ইব্রাহিস খলিল, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি আনিসুর রহমান। এর আগে, বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি গণমিছিল বের করে ১১ দলীয় ঐক্য। মিছিলটি নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্ত¡র, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্ত¡র, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্ত¡রে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, মহানগর জামায়াতে ইসলামীর তালিম উল কোরআন বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান সিরাজ, জাতীয় নাগরিক পার্টির মহানগর আহŸায়ক আল মামুন, জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক আবু রেজা, যুগ্ম আহŸায়ক আলাউদ্দিন কাদেরী, আমার বাংলাদেশ (এবি) পার্টির মহানগর সদস্য সচিব মাহবুবার রহমান, জেলা সভাপতি মাওলানা নুর আলম সিদ্দিকী, মহানগর সাধারণ সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহ, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর আহŸায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...





