রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনিহাট থেকে মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৪০০ মিটার সংযোগ সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই টেকসই উন্নয়নের মূলভিত্তি। এই সড়কটি পাকাকরণ সম্পন্ন হলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবে। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এলাকাবাসী বলেন, বাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি পাকা হওয়ায় এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








