রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে জ্যেষ্ঠ সাংবাদিক ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এর সভাপতি সালেকুজ্জামান সালেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে রংপুরের সাংবাদিক সমাজ। আজ ২৬ এপ্রিল রবিবার রংপুর প্রেসক্লাব চত্ত¡রে রংপুরের সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এর সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক গত ২৩ এপ্রিল রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণের শিকার হন। এর প্রতিবাদে অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ এবং সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব সিনিয়র সভাপতি লিয়াকত আলী বাদল। সঞ্চালনা করেন আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল প্রমুখ।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








