মোহাম্মদ সোহেল


বিশ্ববাজারে তেলের দাম যখন উদ্বেল উন্মত্ত বন্যার মতো ছুটছে, তখন নিম্ন আয় ও মধ্যবিত্তের পকেটে লাগাম টেনে ধরা যেন নিত্যদিনের প্রহর গোনা এক অভিশাপ। পাম্পের সিরিয়ালে ঘাম-জ্বালায় প্রহর কেটে যায়। অন্যদিকে দুবাইয়ের অলিগলিতে তেলকূপের দিকে চেয়ে থেকে শুধু দীর্ঘশ্বাসের আগুন জ্বলে বুকের ভেতর। সেই কষ্ট যেন ক্রমে জিইয়ে ওঠে মহামারির মতো প্রখর হয়ে। জেনেশুনে সরবরাহের পথ রোধ করেছে তেল উৎপাদনকারী দেশগুলো। রাশিয়া-ইউক্রেনের রণাঙ্গন পাইপলাইনে জ্বালিয়ে দিয়েছে আগুন। লিবিয়ার ক্ষোভ তো আরেক আগ্নেয় শিখা। সব মিলে যন্ত্রণায় ব্যারেলপ্রতি দাম লাফিয়েছে এমন আকাশচুম্বী জায়গায়, যেখানে বায়ুশূন্য পরিস্থিতির লাগাম টেনেও নিঃশ্বাস নেওয়া দায়। সারা পৃথিবীময় মার্কিনিদের আগ্রাসী ষড়যন্ত্র আর শাসনের চেষ্টার প্রতিফলন আজ বাঙালি জাতির জনহৃদয়ের অবস্থা কেবল দুমড়ে-মুচড়ে দিচ্ছে। অন্যদিকে স্বজাতি ভাইদের প্রাণ নিতে মরিয়া নেতানিয়াহু-ট্রাম্পের কূটকৌশল। এসব অগ্নিপরীক্ষার মধ্যেই বাঙালির ভাগ্যে জুটেছে ‘মরার ওপর খাঁড়ার ঘা’। করলা, ধুন্দুল, ঢেঁড়স, বেগুন-ত্রিশ টাকা থেকে এখন আশি-নব্বই টাকার অগ্নিস্পর্শে কাঁপে রাত-দুপুর। ওদিকে চুলায় জ্বালানির তাগিদে এলপি গ্যাসের দাম চৌদ্দশ থেকে উড়ে ঊনিশশ চল্লিশে। সাধারণ মানুষের অন্তর যেন দগ্ধ হয় কষ্টের চিতায়। যতক্ষণ না তেল-গ্যাস-নিত্যপণ্যের দাম লাগাম টানতে প্রশাসন ভূমিকা না নেয়, ততক্ষণ জনতার জ্বলন্ত অশ্রু আর ধৈর্যই এখন একমাত্র সস্তা জ্বালানি। আর এই অগ্নিগর্ভ বাজার স্থায়ীভাবে গ্রাস করলে শেষে পুড়ে ছাই হয়ে যাবে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
Post Views: 202
Related