সংবাদ বিজ্ঞপ্তি
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, আইন শালিশী বিষয়ক সম্পাদক সামসুল আলম জুলফিকার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ফয়সাল ইবনে কবির, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মজিবর রহমান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মো: নূরে আলম, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নির্বাহী চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ রেল পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সংযুক্ত মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী শেফালী হোসেন প্রমুখ, সঞ্চালনা করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ মোস্তফা।
সভায় নেতৃবৃন্দ বলেন অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ৩০ হাজার টাকা, পুলিশের ন্যায় সকল শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা, আট ঘন্টা কর্ম দিবস বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করণ, তাজরীন, রানা প্লাজার শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণ, বন্ধ কলকারখানা চালু, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কর্মচারীদের ১৯ ও ২০ গ্রেডে উন্নীতকরণ, পরিবহন, পাদুকা, ঔষধ, স্টিল মিল সহ সকল খাতের শ্রমিকের অধিকার নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।






