গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পানি প্রবাহ ও পানি নিস্কাসনের খাল ভরাট করে বুলি অটো রাইস মিল নামে একটি প্রতিষ্ঠান তৈরী করার প্রস্তুতি নেন বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা প্রধান পাড়া গ্রামের মোঃ বুলু ইসলাম। এ ঘটনায় শনিবার এলাকার কিছু ব্যাক্তি সেখানে গিয়ে প্রতিবাদ জানায় এবং বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন।
এরই প্রতিবাদে রোববার দুপুরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসীসহ বুলু ইসলাম। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বুলু ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হামিদ হোসাইনী, ব্যাবসায়ী আব্দুল হাই, ইউপি সদস্য শমসের আলী, বেলাল হোসেন, বাচ্চু মামুদ, রেজাউল করিম, করিমুল ইসলাম, সুবল চন্দ্র রায় প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বুলু ইসলাম জানান, উজানের পানি নিষ্কাসনের জন্য সরকারীভাবে এখানে কোন খাল নেই। যে খালটি রয়েছে তা সম্পুর্ন ব্যাক্তি মালিকানাধীন। আমরা যারা জমিনের মালিক রয়েছি আমরা নিজেরাই সেখানে খাল তৈরী করে পানি নিষ্কাসন করে আসছি। আমার ব্যাবসা প্রতিষ্ঠান তৈরীর নিমিত্তে তা ভরাট করি। উজানের পানি নিষ্কাসনের জন্য বিকল্প পথ রয়েছে। আমি নিজেই পানি নিষ্কাসনের ব্যবস্থা করে দিয়েছি। কারন সেখানে আমারও চাষাবাদের জমি রয়েছে। খাল ভরাটের অজুহাতে গতকাল এলাকার কিছু ব্যাক্তি এখানে এসে বাঁধা দেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে। তাই আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমি এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ওই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরী হলে এলাকার অনেক ব্যাক্তির সেখানে কর্মসংস্থান হবে। এলাকার মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে।








