Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

সাবেক এমপি ও পৌর মেয়র দুর্নীতিতে নিমজ্জিত দুই ভাই!

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

admin by admin
April 25, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বড় ভাই সাবেক এমপি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দুইবার। ছোট ভাই বর্তমানে পৌর মেয়র। দুজনই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। দুজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে সাতটি। আলোচিত এই দুই ভাই হলেন, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়াল ও ছোট ভাই পিরোজপুর সদর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। শুধু তারাই নয়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে দুই ভাইয়ের স্ত্রীদের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তারা হলেন—সাবেক এমপি আউয়ালের স্ত্রী লায়লা পারভীন ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের স্ত্রী নীলা রহমান। দুদকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আলী আকবর জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে সাতটি মামলার মধ্যে তিনটি মামলার চার্জশিট জমা হয়েছে আদালতে। বাকি চারটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই এসব মামলার চার্জশিটও জমা দেওয়া হবে।

দুদক সূত্র জানায়, একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দুদকের দায়ের করা তিনটি মামলারই চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। এসব মামলার বিচারকার্য চলছে। আদালত আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন। আর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানের বিরুদ্ধে দুটি মামলা তদন্তাধীন রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। পৌর মেয়র মালেক ও তার স্ত্রী নীলা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, পিরোজপুরের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও তথ্য গোপনের দায়ে ২০১৯ ও ২০২০ সালে একে একে ৫টি মামলা করে দুদক। এরমধ্যে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুটি এবং ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আরও তিনটি মামলা দায়ের করা হয়। জাল-জালিয়াতির অভিযোগে তিনটি মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। তদন্ত সূত্র বলছে, সাবেক এমপি একেএমএ আউয়াল ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়েছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে ভিটি বন্দোবস্ত মামলার মাধ্যমে ৭ ব্যক্তির নামে একসনা বন্দোবস্ত পান। দুদকের তদন্তে ওই নামের কোনও লিজ গ্রহীতাকে পাওয়া যায়নি। সরকারের ওই খাস জমি দখল করে রেখেছিলেন খোদ সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন। এমনকি খাসজমি বন্দোবস্ত নেওয়ার নিয়মনীতির ব্যত্যয় করে স্ত্রীর নামে নির্মাণ করেছেন দ্বিতল ভবনও।

দুদক সূত্র জানায়, সরকারি খাস জমি দখল ছাড়াও তার বিরুদ্ধে জেলার অতি পরিচিত ‘রাজার পুকুর’ ভরাট করতে অবৈধভাবে প্রাচীর নির্মাণের অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া নেছারাবাদ উপজেলায় কয়েকটি মৌজায় বিপুল পরিমাণ সরকারি জমি দখলের অভিযোগেরও প্রমাণ পেয়েছে দুদক। এসব জমিতে তিনি নিজ নামে আউয়াল ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ করে দখলে রাখেন।

দুদক সূত্র জানায়, সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দুটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। কমিশনের অনুমোদন নিয়ে যেকোনও সময় এই দুই মামলার চার্জশিটও আদালতে জমা দেওয়া হবে।

দুদক সূত্রমতে, সাবেক এমপি আউয়ালের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির পাশাপাশি অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার নামে অবৈধ উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়বহির্ভূত ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকা মূল্যের সম্পদের মালিকানার সন্ধান পাওয়া যায়। এছাড়া তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১৫ কোটি ৭২ লাখ ৪ হাজার ৮৪৩ টাকার সম্পদ গোপন করার প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মামলার তদন্ত শেষে আউয়ালের নামে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৩৫ কোটি টাকা ও তার স্ত্রীর নামে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য সন্নিবেশিত করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে যেকোনও সময় আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক এমপি একেএমএ আউয়াল বলেন, ‘আমি সরকারের খাস জমি একসনা লিজ দেওয়ার জন্য সুপারিশ করেছিলাম। এজন্যই আমার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর আয়কর নথির বাইরে আমার কোনও সম্পত্তি নেই। তৃতীয় কোনও পক্ষ আমার বিরুদ্ধে এগুলো করাচ্ছে।’

সাবেক এমপি আউয়ালের ভাই হাবিবুর রহমান মালেক পিরোজপুর সদর পৌরসভার বর্তমান মেয়র। দুদক সূত্র জানায়, গত বছরের ১৮ মার্চ মালেক ও তার স্ত্রী নীলা রহমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে একটি মামলায় মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আরেকটি মামলায় পরস্পর যোগসাজশে প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ টাকা করে ঘুষের বিনিময়ে পৌরসভায় ২৫ জন কর্মচারীকে নিয়োগের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় নিয়োগ পাওয়া ব্যক্তিরাসহ মোট ২৮ জনকে আসামি করা হয়।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পৌর মেয়র মালেক ও তার স্ত্রী নীলা রহমানের বিরুদ্ধে বিস্তারিত অনুসন্ধানে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। আর ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার বিষয়েও তথ্য-প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। এই দুই মামলারও চার্জশিট প্রস্তুত করা হয়েছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে যেকোনও সময় আদালতে চার্জশিট দেওয়া হবে।

যোগাযোগ করা হলে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আই অ্যাম ক্লিন ইমেজের মানুষ। প্রতিপক্ষ কেউ আমার বিরুদ্ধে দুদককে দিয়ে মামলা করিয়েছে। আমার সম্পদ বিবরণীতে যা আছে, সবই আয়কর ফাইলে আছে। আর আমার স্ত্রীর নামে কোনও সম্পদও নেই।’

এদিকে সরকারের একটি গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার কারণে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একেএমএ আউয়ালকে দল থেকে এমপি পদে মনোনয়ন দেওয়া হয়নি। সাবেক এমপি আউয়াল বর্তমানে জেলা পরিষদের প্রশাসক পদে বসার জন্য তদবির করছেন। দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতি মামলা চলমান থাকা অবস্থায় তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং জনসাধারণের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Post Views: 421

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
85

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d