আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল বগুড়ার গাবতলী সোনারায়ের ৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরন স্থানীয় স্কুল কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোনারায় ইউনিয়ন যুবদলের আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল। সোনারায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাহারুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিকুর রহমান জনি, যুগ্ম আহবায়ক শাহ সুলতান, বিএনপির নেতা রফিকুল ইসলাম, আঃ জলিল, হাবি, সাগর, সোনারায় ইউনিয়ন যুবদলের সদস্য মিজানুর, রঞ্জু, রফিকুল, যুবদল নেতা লিটন, এরশাদুল, মিল্লাত, সোহাগ, ছাত্রদল নেতা সোহানুর রহমান, রাহিদ’সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ প্রমূখ।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...






