আল আমিন মন্ডল (বগুড়া) ঃ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-আইন বিষয়ক সম্পাদক গাজী মাসকুরুল আলম চৌধুরী সৌরভ মনোনীত হওয়ায় গতকাল দলীয় কার্যালয়ে বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে ক্রেস ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সময়ে স্বেচ্ছাসেবকদলের মত বিনিময় ও পরিচিতি সভা শেষে উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষে থেকে পৃর্থক ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজা উদিনের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-আইন বিষয়ক সম্পাদক গাজী মাসকুরুল আলম চৌধুরী সৌরভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য এনামুল হক নতুন এবং সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। আরো বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও সাধারণ সম্পাদক এস.এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক রাহাদ রহমান তাসকিন, স্বেচ্ছাসেবকদল নেতা রব্বানী, আলাল, আরিফ, মাসুদ রানা, রবিউল। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, সোহেল মন্ডল, ইলিয়াস মাহমুদ উজ্জল, স্বেচ্ছাসেবকদল নেতা খালেক, সানোয়ার, হারুন, কুদ্দুস, লিটন, শহিদুল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আহসান ডিটল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা’সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ প্রমূখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







