হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভক্তি নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
মৌলভীবাজার সদর উপজেলার হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে চলমান বিরোধের মধ্যে গত ২০ আগস্ট বিদ্যালয়ে তাঁর প্রবেশের পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে রাশেদা বেগম ও এক নারী অভিভাবককে প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগও উঠেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি শিক্ষক মকবুল হোসেনসহ আরও একজন শিক্ষককে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলার দুটি শ্রেণিকক্ষে যান। সেখানে…









