Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

নীলফামারীতে অনিয়মের সত্যতা, তদন্ত প্রতিবেদনও আছে—তবু ব্যবস্থা নেই মিনহাজুলের বিরুদ্ধে

admin by admin
September 5, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
নীলফামারীতে অনিয়মের সত্যতা, তদন্ত প্রতিবেদনও আছে—তবু ব্যবস্থা নেই মিনহাজুলের বিরুদ্ধে
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ মো. মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে সরকারি সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ, একাধিক ভুক্তভোগীর বক্তব্য, উপজেলা প্রশাসনের তদন্ত, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া, কারণ দর্শানোর নোটিশ এবং পরবর্তী সময়ে নতুন করে ভুক্তভোগীদের অভিযোগ—সব মিলিয়ে বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
তার বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও মাতৃকালিন ভাতা, জন্মনিবন্ধনের নাম সংশোধন এবং ডিজিটালকরণসহ বিভিন্ন সরকারি সেবা করে দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। অভিযোগের বিষয়টি নতুন নয়। এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে সরকারি বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সরেজমিন তদন্তের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা ভিডিও ফুটেজসহ পেনড্রাইভে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তের পর গত ১১ আগস্ট ২০২৬ মিনহাজুল ইসলাম মিনহাজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কার্যকর প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ১৫ আগস্ট ২০২৬ নগরবন এলাকায় সরেজমিনে গিয়ে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয়। মো. আম্বিয়া, স্বামী-হেলাল বলেন, বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে মিনহাজুল ৩ হাজার টাকা নিয়েছেন। স্বামী জীবিত থাকা অবস্থায় বিধবা ভাতার অনলাইন আবেদন করে দিয়েছে এবং সেই আবেদনে মোবাইল নম্বরের জায়গায় মিনহাজুল নিজের নম্বর ব্যবহার করেছেন।পরভাতি, স্বামী—মোসলেম উদ্দিন বলেন, বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা নিয়েছে। টাকা দেওয়ার পরও এখন পর্যন্ত ভাতা করে দেওয়া হয়নি। রাজিয়া খাতুন, স্বামী—আব্বাস আলী বলেন, বয়স্ক ভাতার জন্য মিনহাজুলকে ৩ হাজার টাকা দিয়েছি। টাকা দেওয়ার পর দেড় থেকে দুই বছর পেরিয়ে গেলেও একাধিকবার যোগাযোগ করেও ভাতা করে দেননি।মেরিনা, স্বামী—রাজু বলেন, সন্তানের বয়স যখন দুই মাস, তখন ১৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে মিনহাজুল ৪০০ টাকা নেন। পরে যোগাযোগ করলে ‘দিব’ বলে সময় পার করেন। বর্তমানে ফোন করলেও তিনি ফোন ধরছেন না। নাজমুল ইসলাম, পিতা—আলাওদ বলেন, তাঁর ছেলে ও মেয়ের জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে প্রায় এক বছর আগে মিনহাজুল ৬০০ টাকা নিয়েছেন। এখনো জন্মনিবন্ধন করে দেওয়া হয়নি। তেল ও চিনির কার্ডের ট্যাক্সের কথা বলে ৯০০ টাকা নিয়েছেন। টাকা না দিলে কার্ড বাতিল হয়ে যাবে বলেও মিনহাজুল তাঁকে জানিয়েছিলেন।রফিক ইসলাম, পিতা—সাধির মিয়া বলেন, মেয়ে রুকাইয়ার বয়স যখন এক মাস, তখন জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে মিনহাজুল ২০০ টাকা নেন। বর্তমানে মেয়ের বয়স সাত মাস হলেও এখনো জন্মনিবন্ধন করে দেওয়া হয়নি। নারগিস বলেন, মেয়ের জন্মনিবন্ধনের নাম সংশোধন করে দেওয়ার কথা বলে মিনহাজুল ৮০০ টাকা নিয়েছেন। এখনো সংশোধনের কাজ হয়নি। লিলি বেগম, স্বামী—নাজু ইসলাম বলেন, স্বামী নাজু ইসলামের জন্মনিবন্ধন ডিজিটাল করে দেওয়ার কথা বলে মিনহাজুল ৫০০ টাকা নিয়েছেন।এখনো তা করেনি।রিপন ইসলাম, পিতা—আনোয়ার হোসেন বলেন, প্রায় এক বছর আগে তাঁর ছেলের জন্মনিবন্ধন করে দেওয়ার জন্য মিনহাজুল ২০০ টাকা নিয়েছেন। এখনো জন্মনিবন্ধন হয়নি। ছেলের মূল টিকাদান কার্ডও মিনহাজুল নিয়ে গেছেন। রহিমা আক্তার, স্বামী—মিঠুন ইসলাম বলেন, ছেলে ইউসুফ মন্ডল আলীর জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে প্রায় এক বছর আগে মিনহাজুল ৩০০ টাকা নিয়েছেন। এখনো জন্মনিবন্ধন করা হয়নি। মোছা. সাফিয়া আক্তার, স্বামী—জাহাঙ্গীর আলম বলেন, ছেলে তানফিজ হাসান আবিদের জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে প্রায় এক বছর আগে মিনহাজুল ৩০০ টাকা নিয়েছেন। এখনো জন্মনিবন্ধন করে দেওয়া হয়নি।
মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে আগের অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের তদন্ত-সংক্রান্ত নথিও পাওয়া গেছে। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ স্বাক্ষরিত ৩ জুন ২০২৬ তারিখের স্মারক নং ০৫.৪৭.৭৩৬৪.০০০.০৪.০২৮.২১. ৪৫৮-এর মাধ্যমে অভিযোগগুলোর বিষয়ে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়। সরকারি ওই পত্রে মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, জন্মনিবন্ধন সংশোধনসহ বিভিন্ন সরকারি সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগের কথা উল্লেখ করা হয়। তদন্তের দায়িত্ব নীলফামারী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দেওয়া হয়। তিনি ১৬ জুলাই ২০২৬ তারিখে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। তদন্তের বিষয়ে ৩০ জুলাই জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা ভিডিও ফুটেজসহ পেনড্রাইভে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর ১১ আগস্ট ২০২৬ নীলফামারী সদর উপজেলা কার্যালয় থেকে মিনহাজুল ইসলাম মিনহাজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি।
এদিকে তদন্ত-সংক্রান্ত তথ্য দিতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগও উঠেছে। গত ১৩ আগস্ট ২০২৬ দুপুর ১২টার দিকে তদন্তের বিষয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে তথ্য প্রদান শেষে বের হওয়ার সময় মো. রাহাত ইসলাম (২৮), পিতা—মৃত বাবুল হোসেন কে হত্যা, গুম ও হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিনহাজুলের বিরুদ্ধে। রাহাত ইসলাম ওই দিন বিকেলে নীলফামারী সদর উপজেলা কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
Post Views: 85

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
10

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
11

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d