রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় সোনালী ব্যাংক পিএলসি শাখার আলোচিত এজিএম ও শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা শাখার এসপিও ইকবাল বাহার। এর আগে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর গত ৬ সেপ্টেম্বর রবিবার তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে ব্যাংক কর্তৃপক্ষ। এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর সদস্য ছিলেন পিও আতিকুল ইসলাম। কমিটির সদস্যরা রবিবার দিনব্যাপী পীরগাছা শাখায় উপস্থিত হয়ে তদন্ত করেন। এ সময় তারা অনেক গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং প্রকাশিত প্রতিবেদন স¤পর্কেও তাদের কাছে জানতে চান। তদন্তকালে গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হয়রানি, চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদান, ঋণ সংক্রান্ত কার্যক্রম এবং ব্যবস্থাপকের কক্ষে সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার সীমিত রাখাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এদিকে তদন্ত কার্যক্রমের একদিন পরই শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...









