Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস

admin by admin
September 16, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
নীলফামারী প্রতিনিধি: সরকারি খাসজমি। সরকারি তদন্তে মিলেছে সত্যতা। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে সরকারি খাসজমি দখল, ‘পজিশন’ বিক্রি এবং মসজিদ স্থানান্তর করে জমি বিক্রির অভিযোগ। এমনকি পজিশন বিক্রির ডিডের কপিও তদন্ত-সংক্রান্ত নথির সঙ্গে সংযুক্ত জেলা প্রশাসনের দপ্তরে জমা পড়েছে। সম্পত্তি জবরদখলের বিষয়ে অভিযোগ গ্রহণ এবং তদন্ত মনিটরিং সংক্রান্ত জেলা কমিটির মে/২০২৬ মাসে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয়ের এস,এ শাখা হতে ২৫ জুন ২০২৬ সভার কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্ত  সহকারী কমিশনার (ভূমি), নীলফামারী সদর-এর কাছে পাঠানো হয়। এরপরও প্রায় তিন মাস ধরে নেই মামলা সৃজন, নেই দৃশ্যমান উচ্ছেদ কার্যক্রম।  নথি আছে, তদন্ত আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশনাও আছে—তবু সরকারি জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ কোথায়, সেই প্রশ্নই এখন সামনে এসেছে।
এই দীর্ঘসূত্রতার মধ্যেই ১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সভায় হাজীগঞ্জ বাজারের সরকারি খাসজমি দখল, দোকানের ‘পজিশন’ বিক্রি, মসজিদ স্থানান্তর এবং তদন্ত-পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব আব্দুল মোমিন। বিষয়টি শুনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহকে বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপনের নির্দেশ দেন। পরে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে মামলা সৃজন করা হবে।
প্রশাসনের এই নতুন আশ্বাস এখন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ শুধু মামলা সৃজনের প্রতিশ্রুতি বাস্তবায়নই নয়, মামলার পর সরকারি জমি বাস্তবে দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা থাকলে আইন অনুযায়ী অপসারণ, সরকারি সম্পত্তির দখল ও ব্যবহারের বর্তমান অবস্থা নির্ধারণ এবং পজিশন বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের আইনগত দিক যাচাই—সবকিছুর কার্যকর অগ্রগতি নিশ্চিত করাও জরুরি।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২১ ডিসেম্বর। অভিযোগ অনুযায়ী, জয়ন্ত কুমার, পিতা ব্রতনাথ রায়, নিজের দোকানের পূর্বদিকে এবং মসজিদের উত্তরে সরকারি খাসজমিতে ইটের গাঁথুনি দিয়ে স্থাপনা নির্মাণ শুরু করেন। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের উদ্যোগ নেয়। পরে ৩০ ডিসেম্বর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে পুরোপুরি দখলমুক্ত হয়নি। একই এলাকার মো. আফজাল হোসেন, পিতা মৃত অহেদ আলীর প্রায় ০.১৫০০ একর জায়গায় ১১টি সেমিপাকা দোকানঘর রয়েছে। সরকারি খাসজমিতে দোকান নির্মাণের পাশাপাশি ‘পজিশন’ বিক্রি এবং মসজিদ স্থানান্তর করে জমি বিক্রির বিষয়ও সামনে আসে। এ নিয়ে ২০২৬ সালের ১২ জানুয়ারি চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও গনস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি হয়। পরে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। অবশেষে গোড়গ্রাম ইউনিয়ন ভূমি অফিস ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তদন্ত প্রতিবেদন সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে পাঠান। নীলফামারী সদর উপজেলা ভূমি অফিস তদন্ত শেষে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। সরকারি নথি অনুযায়ী, কীর্তনীয়াপাড়া মৌজার জেএল নং-১৩-এর বিএস ১ নম্বর খাস খতিয়ানের জমির আরএস দাগ নং-৮২৮ এবং সাবেক দাগ নং-১১৮১ এলাকায় প্রায় ০.১৫০০ একর জমিতে ১১টি আধাপাকা দোকানের সত্যতা পায় প্রশাসনিক তদন্তে। তদন্ত-সংক্রান্ত নথিতে পজিশন বিক্রির ডিডের কপিও সংযুক্ত রয়েছে বলে জানা গেছে। ফলে সরকারি জমির ওপর ব্যক্তিগতভাবে ‘পজিশন’ কেনাবেচার অভিযোগটি শুধু মৌখিক বক্তব্যে সীমাবদ্ধ নেই, এর পক্ষে নথি প্রশাসনের হাতে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এখন এসব ডিডের আইনগত বৈধতা, কারা এসব লেনদেনে যুক্ত এবং সরকারি খাসজমির ওপর এ ধরনের লেনদেনের সুযোগ কীভাবে তৈরি হলো এসব প্রশ্নের উত্তর ঘুরপাক খাচ্ছে।
সম্পত্তি জবরদখলের বিষয়ে অভিযোগ গ্রহণ এবং তদন্ত মনিটরিং সংক্রান্ত জেলা কমিটির মে/২০২৬ কমিটির সভার সিদ্ধান্তের পর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মামলা সৃজন না হওয়ায় প্রশ্ন উঠেছে—সেই নির্দেশনা বাস্তবায়নের পথে কোথায় আটকে ছিল প্রক্রিয়াটি?
এর আগে নীলফামারী সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার জানিয়েছিলেন, বিষয়টি রাজস্ব সভায় উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে মামলা সৃজন ও উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামও বিষয়টি রাজস্ব সভায় উপস্থাপনের পর মামলা সৃজন ও উচ্ছেদ করা হবে। কিন্তু রাজস্ব সভায় উপস্থাপনের পর থেকে বাস্তবে মামলা সৃজন পর্যন্ত যেতে কেন কয়েক মাস সময় লাগল—তার সুস্পষ্ট ব্যাখ্যা এখনো সামনে আসেনি।
Views: 153

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন

by admin
November 8, 2026
0
4

দিনাজপুর সরকারি মহিলা কলজ এ্যাড. মাফাজ্জল হাসন দুলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন...

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

by admin
November 8, 2026
0
1

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্টাফ রিপার্টার \ “করবা সমবায়, গড়বা দশ সবার জন্য...

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

by admin
November 8, 2026
0
2

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে...

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 8, 2026
0
4

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়...

দিনাজপুরে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে  জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত

by admin
November 8, 2026
0
0

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও...

সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা

সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা

by admin
November 7, 2026
0
6

সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা মোঃ মাইদুল ইসলাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নতুন অফিসার ইনচার্জ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      November 8, 2026
      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      November 8, 2026
      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d