Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশের সকল ক্যাম্পাস

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে

admin by admin
September 16, 2026
in বাংলাদেশের সকল ক্যাম্পাস, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আধা-সরকারি (ডিও) পত্রটি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আলহামদুলিল্লাহ। কক্সবাজারবাসীর প্রাণের দাবি এবং বাংলাদেশের জন্য সবচেয়ে প্রত্যাশিত ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি) নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন।”

প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত নথি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অদ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানান, “শিক্ষা মন্ত্রণালয় থেকে নথি পেয়েছি, নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ওই ডিও লেটারে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

ডিও-লেটারে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন। তবে এ ক্ষেত্রে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামো প্রয়োজন। তাই কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (বিওআরআই)-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা-সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলভিত্তিক গবেষণা কাঠামো ব্যবহার করে ইউবিইএসটির প্রাথমিক অ্যাকাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা যেতে পারে।”

চিঠিতে বলা হয়, বিওআরআই ইতোমধ্যে কক্সবাজারে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এতে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করে গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা সম্ভব হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চিঠিতে আরও বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে ব্লু ইকোনমি সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।

এ অবস্থায় বিওআরআই-এর বিদ্যমান অ্যাকাডেমিক ও গবেষণা সুবিধার ওপর ভিত্তি করে ইউবিইএসটি নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি চান সালাহউদ্দিন আহমদ।

Post Views: 63

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
5

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
4

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
13

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
63

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

by admin
September 19, 2026
0
3

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযুদ্ধের সংগঠক হাজী...

শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখতে বড় পদক্ষেপ সরকারের

শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখতে বড় পদক্ষেপ সরকারের

by admin
September 16, 2026
0
41

শ্রেণিকক্ষে পড়াশোনার চেয়ে দলীয় রাজনীতিতেই বেশি ডুবে থাকতেন একশ্রেণীর শিক্ষক। প্রভাব পড়ত সার্বিক ফলাফলে। এবার সেই চেনা ছবি বদলাতে যাচ্ছে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

    জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

    September 20, 2026
    রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

    রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

    September 20, 2026
    ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

    ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

    September 20, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d