Wednesday, October 7, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ

admin by admin
October 7, 2026
in অপরাধ, খুলনা বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মালিকুজ্জামান কাকা
যশোর শহরতলির বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়েছে। সড়কের দুপাশের সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় প্রধান সড়ক থেকে বিরামপুর গ্রামের ভাটাপাড়া পর্যন্ত সলিং রাস্তাটি কোথাও ৯, কোথাও ১০ ফুটে সংকুচিত হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার সংযোগস্থলের দুই পাশে সীমানা প্রাচীর নির্মাণে মূল সড়ক থেকে ভাটাপাড়া সড়কে প্রবেশ করা যানবাহন কিংবা সলিং সড়ক থেকে মূল সড়কে ওঠা যানবাহন আগে থেকে দেখা যায় না। ফলে সেখানে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল ছুটির সময় শিক্ষার্থীদের ভিড় থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল সড়ক থেকে ভাটাপাড়া পর্যন্ত সলিং রাস্তার সরকারি হিসেবে প্রস্থ প্রায় ১৬ ফুট। স্থানীয়দের দাবি, সড়কের দুপাশের জায়গা দখল করে স্থাপনা ও প্রাচীর নির্মাণের পর এর প্রস্থ অনেক স্থানে ৬-৭ ফুট পর্যন্ত কমেছে। সংকীর্ণতায় বড় যানবাহন ওই সড়কে ঢুকতে পারে না। ভ্যান ও ইজিবাইক কোনো রকমে চলাচল করে।
ভাটাপাড়ার বাসিন্দারা বলেন, ‘জায়গা বে দখল হওয়ায় রাস্তা সংকীর্ণ হয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিক চলাচল করতে পারছে না। এমনকি ড্রেন তৈরির জায়গাও নেই। দ্রুত দখলকারীদের স্থাপনা উচ্ছেদ করা দরকার। বাসিন্দারা আরো বলেন, মেইন সড়ক থেকে ভাটাপাড়া সড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল হয়েছে। দুপাশে সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
নিউটাউন বাদশা-ফয়সাল হাইস্কুলের গণিত শিক্ষক ভাটাপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘রাস্তার দুপাশ দখল হওয়ায় চলাচল করতে খুব কষ্ট হয়। বড় গাড়ি ঢুকতে পারে না। ভ্যান-ইজিবাইক কোনোরকমে চলাচল করে। প্রাচীরে সড়কের সংযোগস্থল দেখা যায় না। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে অভিভাবকদের উদ্বেগে থাকতে হয়।
বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারহাজ মাহবুব বলে, স্কুল ছুটির পর রাস্তায় অনেক চাপ থাকে। মেইন রাস্তা থেকে ছোট যানবাহন ঢুকলে আগে থেকে বোঝা যায় না। তাই ভয় নিয়ে রাস্তা পার হতে হয়। রাস্তা দখলমুক্ত হলে আমাদের চলাচলে সুবিধা হতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা খাতুন জানান, ‘ভাটাপাড়া সড়কের দুপাশ দখল হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কখন কোন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়, সে আশঙ্কা আছে। সবার নিরাপত্তার স্বার্থে সরকারি রাস্তা দখলমুক্ত করা প্রয়োজন।
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা জানান, ‘সড়ক দখল করে প্রাচীর দেওয়ায় ওই এলাকার মানুষের অসুবিধা হচ্ছে। বিশেষ করে শিশু শিক্ষার্থী নিয়ে সবাই ভয়ে থাকেন। বিষয়টির সঠিক সমাধান হওয়া প্রয়োজন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাস্তাটি পরিদর্শন করব। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হক বলেন, বিষয়টি আমার জানা নেই। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Post Views: 16

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক

ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক

by admin
October 7, 2026
0
16

  জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন কুমিল্লার এক নারী চিকিৎসক। কুমিল্লার চৌদ্দগ্রামে...

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বুক ছুঁয়ে বারবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ দুই শতাধিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই ধ্বংসস্তূপ পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে উপকূলের মানুষ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বুক ছুঁয়ে বারবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ দুই শতাধিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই ধ্বংসস্তূপ পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে উপকূলের মানুষ

by admin
October 7, 2026
0
10

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের...

নিখোঁজ কিশোরী যুথির দেড় মাসেও সন্ধান মেলেনি

নিখোঁজ কিশোরী যুথির দেড় মাসেও সন্ধান মেলেনি

by admin
October 7, 2026
0
5

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতীরজান গ্রামের জিয়ারুল হকের ১৪ বছর বয়সী কন্যা যুথি আক্তার নিখোঁজ হওয়ার প্রায়...

রংপুরে কিশোরীকে ৪ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে ৪ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

by admin
October 7, 2026
0
11

রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ৪ দিন ধরে অজ্ঞাত এক বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে মিনারুল...

শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ

শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ

by admin
October 6, 2026
0
14

মালিকুজ্জামান কাকা যশোরের ঐতিহ্যবাহী নদ ভৈরব। এই নদজুড়ে আজ শেওলা ও কচুরিপানায় ঠাসা। পানির স্বাভাবিক প্রবাহ নেই। নদের বিভিন্ন অংশে...

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

by admin
October 6, 2026
0
28

জহুরুল ইসলাম জুয়েল বাপস নিউজ: পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য সংসদে ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন পত্র...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026
  • বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বুক ছুঁয়ে বারবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ দুই শতাধিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই ধ্বংসস্তূপ পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে উপকূলের মানুষ October 7, 2026
  • রংপুর বিভাগে ২৪ ঘন্টায় ৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১ October 7, 2026
  • নিখোঁজ কিশোরী যুথির দেড় মাসেও সন্ধান মেলেনি October 7, 2026
  • রংপুরে কিশোরীকে ৪ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ October 7, 2026
  • বিপিজেএফ’র সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিল-এর নিঃশর্ত মুক্তির দাবি October 7, 2026
  • হিলি খাদ্য গুদামের ধান পাচারের সময় জনতার হাতে আটক October 7, 2026
  • পলাশবাড়ী পৌরসভা মেয়র প্রার্থীদের নিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের অভিযোগ! October 7, 2026
  • রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের সমঝোতা চুক্তি October 7, 2026
  • “ই – সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান জানিয়ে সারাদেশে উদ্‌যাপিত হতে যাচ্ছে জাতীয় তামাকমুক্ত দিবস October 7, 2026
  • পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু October 7, 2026
  • লিবিয়ায় আটকে থাকা বাবাকে জীবিত উদ্ধার ও মানবপাচার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন October 7, 2026
  • জমিদার আমলের নাট্যশালা থেকে ঝলমল সিনেমা হল আগুনে পুড়ে ছাই ঐতিহ্যের স্মৃতি October 7, 2026
  • দিনাজপুরে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে ধ্রব পরিষদ এর বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত October 7, 2026
  • দুমকিতে ৩৯৭ জেলে পরিবারকে বিশেষ ভিজিএফের চাল বিতরণ October 7, 2026
  • পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ // October 7, 2026
  • পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে কোরিয়ান দূতাবাসের সঙ্গে উপাচার্যের  সমঝোতা স্মারক সংক্রান্ত বৈঠক  October 7, 2026
  • সুন্দরগঞ্জে স্বামীর দাফনের ১ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু October 7, 2026
  • করেরহাটে আগুনে ৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি October 7, 2026
  • শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

      সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

      October 7, 2026
      মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী

      মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী

      October 7, 2026
      কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ

      কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ

      October 7, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d