পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি র
মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
সিহাব আলম সম্রাট, রাজশাহী
পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২৬ ’ উপলক্ষে উপজেলার বানেশ্বর ইউনিয়নে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রবিবার বিকেল ৪ টায় বানেশ্বর ইউনিয়নের কাচারী মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপির বিভিন্ন নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার শোভা পায়। র্যালিটি কাচারী মাঠ থেকে শুরু হয়ে ট্রাফিক চত্বর ঘুরে বানেশ্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।








