যাঁরা নিয়মিত পিলখানা এলাকার ৩ নম্বর গেট, অর্থাৎ বীর উত্তম হাবিবুর রহমান গেটের সামনে দিয়ে চলাচল করেন, তাঁরা হয়তো একজন নারীকে প্রায়ই সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কিন্তু তাঁর অপেক্ষার পেছনের গল্পটা কতজন জানেন?
প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে
নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ। বিয়ের দিনই স্ত্রীকে কথা দিয়েছিলেন, পরের সপ্তাহে তাঁকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যাবেন। সেই অনুযায়ী ছুটিও অনুমোদন হয়েছিল।
পরিকল্পনাটাও ছিল বেশ সুন্দর। স্ত্রী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করবেন। আর স্বামী ডিউটি শেষ করে ইউনিফর্ম পরিবর্তন করে দ্রুত গেটে চলে আসবেন। এরপর দুজন একসঙ্গে রওনা দেবেন বাসস্ট্যান্ডের দিকে।
কিন্তু সেই অপেক্ষার গল্পে নেমে আসে নির্ম/ ম পরিণতি। ২০০৯ সালের বিডিআর বিদ্রো/ হে প্রাণ হা’রান ওই সদস্য। আর পূরণ হয়নি নববধূকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি।
গল্পটি আরও হৃদয়বিদারক হয়ে ওঠে একটি দাবিতে, স্বামীর অপেক্ষায় সেই নারী নাকি বছরের পর বছর পিলখানার গেটে ফিরে আসেন। সঙ্গে থাকে সেই অসমাপ্ত যাত্রার স্মৃতি।
১৭ বছর পেরিয়ে গেছে। বদলে গেছে সময়, বদলে গেছে চারপাশ। কিন্তু কক্সবাজার যাওয়ার সেই পরিকল্পনা আর বাস্তব হয়নি।
কিছু অপেক্ষার কোনো শেষ থাকে না। কিছু প্রতিশ্রুতি পূরণ হওয়ার আগেই স্মৃতি হয়ে যায়। আর কিছু হারানোর বেদনা সময়ের সঙ্গেও মুছে যায় না।
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ।
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ। সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে এলিট পরমাণু ক্লাবের...








