Tuesday, November 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

ঋণখেলাপিদের সুদিন

admin by admin
November 24, 2026
in জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
ঋণখেলাপিদের সুদিন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ব্যাংক খাতে ঋণখেলাপিদের জন্য যেন সুদিন চলছে। প্রায় ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে একের পর এক ছাড় ও বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নামমাত্র ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, পরিশোধে ১৫ বছর পর্যন্ত সময়, বিপুল অঙ্কের সুদ মওকুফ; এমনকি আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিদেরও নতুন ঋণ পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।বাংলাদেশ সংবাদ

কেন্দ্রীয় ব্যাংকের এসব ছাড়ে ঋণখেলাপিদের দায় পরিশোধের সুযোগ বাড়লেও আদায় কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বরং ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির ঋণখেলাপি ব্যাংকারদের ওপর আরো সুবিধা আদায়ে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে ঋণ আদায়ের উদ্যোগের চেয়ে খেলাপিদের সুবিধা সম্প্রসারণই বেশি গুরুত্ব পাচ্ছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে।

বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এক শ্রেণির গ্রাহক বহু আগে ঋণ নিয়ে খেলাপি হলেও নতুন সার্কুলারের দোহাই দিয়ে কোনো ধরনের সুদ পরিশোধ করতে চাইছেন না। উল্টো এ পর্যন্ত পরিশোধ করা সুদের অর্থও ফেরত চাইছেন তারা।

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত জারি করা বিভিন্ন সার্কুলার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতিটি সার্কুলারেই খেলাপি গ্রাহকদের কোনো না কোনোভাবে ছাড় দেওয়া হয়েছে। খেলাপি ঋণের ওপর ব্যাংকের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের নির্দেশনা দেওয়া হয়েছে। মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পুনঃতফসিলের মেয়াদের বাইরে অতিরিক্ত দুই বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। তহবিল ব্যবস্থাপনা ব্যয় (কস্ট অব ফান্ড) শিথিলের সুযোগও রাখা হয়েছে। আয় খাত বিকলন করেও ঋণখেলাপিদের দায় থেকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।ব্যাংক সেবা নিন

সবশেষে যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ রয়েছে, তাদেরও প্রণোদনা তহবিল থেকে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। অতীতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ নিষ্পত্তি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনসাপেক্ষে সুদ মওকুফের সুযোগ রাখা হয়। পরের সংশোধনীতে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেবল পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

শুধু তাই নয়, এসব সার্কুলার জারির পর গ্রাহকরা স্বেচ্ছায় এগিয়ে না এলে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলা হয়েছে। গ্রাহকদের চিঠি দিয়ে এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে এসব সুবিধা নিতে আগ্রহী করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনার সুযোগ নিয়ে খেলাপি গ্রাহকদের কেউ কেউ ঋণের দায় পরিশোধের পরিবর্তে যথেচ্ছ সুবিধা আদায়ে মরিয়া হয়ে উঠেছেন।ব্যাংক সেবা নিন

আর্থিক খাতের বিশ্লেষক ও ব্যাংকাররা বলছেন, এ ধরনের সুবিধা নতুন নয়। আওয়ামী লীগ সরকারের আমলেই ব্যাংক তথা আর্থিক খাতের স্বার্থবহির্ভূত সুবিধা দেওয়া শুরু হয়। ওই সময় তৎকালীন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নানা অনৈতিক সুবিধা দিতে বিভিন্ন সার্কুলার জারি করা হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে যেসব সার্কুলার জারি করা হয়েছে, সেসব সুবিধা সব দল ও মতের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন সার্কুলারের মাধ্যমে সুবিধা পাওয়া কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

নানা ছাড় দিয়ে ঋণখেলাপিদের উৎসাহিত করা হচ্ছে কি নাÑজানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গ্রাহকদের ঋণ পরিশোধে উৎসাহিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ছাড় দিয়ে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যেই বিভিন্ন সার্কুলার জারি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছেÑঋণ পরিশোধ করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই।ব্যাংক সেবা নিন

পুনঃতফসিলে ১৫ বছর সময়

২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা দেয় বাংলাদেশ ব্যাংক। গত বছরের জানুয়ারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। কমিটির কাছে প্রায় ১,২০০ আবেদন জমা পড়ে। ৫০ কোটি টাকার বেশি ঋণস্থিতি থাকা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বিবেচনায় ১ শতাংশ ডাউন পেমেন্টে পাঁচ থেকে ১৫ বছর সময়ে পরিশোধের সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর গ্রেস পিরিয়ডও ছিল।বাংলাদেশ সংবাদ

সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া কমিটির মাধ্যমে এভাবে বিশেষ সুবিধা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। পরে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠন নীতিমালা জারি করা হয়। এতে নির্দিষ্ট শর্তে ২ শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। গ্রেস পিরিয়ড রাখা হয় সর্বোচ্চ দুই বছর। নভেম্বরে এ সুবিধার পরিধি আরো বাড়ানো হয়।

এরপর গত ৩১ আগস্ট বড় ঋণগ্রহীতাদের জন্য আরো ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক বা গ্রুপভিত্তিক ঋণস্থিতি ১,০০০ কোটি টাকা বা তার বেশি হলে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রেও সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। আগে বিশেষ সুবিধা নেওয়া গ্রাহকরাও নতুন করে আবেদন করতে পারবেন।বাংলাদেশ সংবাদ

প্রচলিত নিয়মে ঋণ পুনঃতফসিলে সাধারণত সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়। পরিশোধে সর্বোচ্চ সাত বছর সময় এবং এক বছর গ্রেস পিরিয়ড পাওয়া যায়। নতুন সুবিধায় এসব শর্ত অনেকটা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে আবেদনের সময় বকেয়া ঋণের ১ শতাংশ জমা দিতে হবে। বাকি ১ শতাংশ পুনঃতফসিল কার্যকর হওয়ার পরের ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ মোট ২ শতাংশ ডাউন পেমেন্ট দুই ধাপে পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

ব্যাংকাররা বলছেন, ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানত সংগ্রহ করলেও ঋণ পরিশোধের সময় ১০ থেকে ১৫ বছর করা হয়েছে। আবার প্রথম দুই বছর কিস্তি না দেওয়ার সুযোগ থাকায় ব্যাংকগুলোর নগদ অর্থপ্রবাহ ও তারল্য ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে।

এককালীন পরিশোধে সুদ মওকুফ

খেলাপি ঋণ আদায়ে বিশেষ এক্সিট সুবিধাও ধারাবাহিকভাবে শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ৮ জুলাই এ সুবিধায় ঋণের ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরে পরিশোধের সুযোগ দেওয়া হয়। পরিচালনা পর্ষদের অনুমোদনে আরো এক বছর সময় বাড়ানোর সুযোগও রাখা হয়।বাংলাদেশ সংবাদ

২০২৫ সালের ১০ মার্চ ডাউন পেমেন্ট কমিয়ে ৫ শতাংশ করা হয়। একই বছরের ২৪ নভেম্বর পরিশোধের সময় আরো এক বছর বাড়ানো হয়। ২০২৬ সালের ৭ মে এক্সিট সুবিধার আওতায় থাকা ঋণের শ্রেণিমান পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়। সবশেষ ২৯ জুন নতুন করে বিশেষ এককালীন এক্সিট সুবিধা চালু করা হয়।

এ সুবিধায় খেলাপি গ্রাহক পুরো আসল টাকা একবারে পরিশোধ করলে ব্যাংকের অনুমোদনসাপেক্ষে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা যাবে। এমনকি তহবিল ব্যবস্থাপনা ব্যয়ের চেয়ে বেশি সুদ মওকুফের সুযোগ রাখা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিশেষ পুনঃতফসিল পাওয়া ঋণও এ সুবিধার আওতায় আসবে। স্বল্পমেয়াদি কৃষিঋণ ও সিএমএসএমই খাতের ঋণকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।ব্যাংক সেবা নিন

ঋণ অবলোপনেও শিথিলতা

খেলাপি ঋণ অবলোপনের নিয়মও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ১৯ অক্টোবরের সার্কুলারে টানা দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত থাকার শর্ত শিথিল করে ৩০ দিনের নোটিসে ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়। পরে নোটিসের সময়সীমা কমিয়ে ১০ কর্মদিবস করা হয়। সবশেষ ৩ ডিসেম্বরের সার্কুলারে আংশিক ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়।বাংলাদেশ সংবাদ

খেলাপি হয়েও ঋণ পেয়েছে চার গ্রুপের ৯ প্রতিষ্ঠান

পুনঃতফসিল ও এক্সিট সুবিধার পাশাপাশি পৃথক সার্কুলারের মাধ্যমে খেলাপি থাকা কয়েকটি ব্যবসায়ী গ্রুপের প্রতিষ্ঠানকে নতুন ঋণ ও ঋণপত্র (এলসি) খোলার সুযোগ দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেÑএস আলম, বেক্সিমকো, আবদুল মোনেম ও সিটি গ্রুপের প্রতিষ্ঠান।

চার গ্রুপের মোট ৯টি প্রতিষ্ঠান এ সুবিধা পেয়েছে। এর মধ্যে এস আলম গ্রুপের এসএস পাওয়ার-১ লিমিটেড, বেক্সিমকো গ্রুপের দুটি, আবদুল মোনেম গ্রুপের একটি এবং সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।

আদালতের স্থগিতাদেশ থাকলেও প্রণোদনা

সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ রয়েছে, তারাও কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণ সুবিধা পাবে। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি স্কিমের বাস্তবায়ন নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।ব্যাংক সেবা নিন

নীতিমালা শিথিলের পুরোনো ধারা

ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার প্রবণতা নতুন নয়। ২০১৩ সালে ঋণ পুনঃতফসিলের নিয়ম শিথিল করা হয়। এরপর ২০১৫ ও ২০১৮ সালে ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত ও পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়। করোনা মহামারির সময় ২০২০ সালে কিস্তি না দিয়েও ঋণ নিয়মিত দেখানোর সুযোগ ছিল। পরে ২০২১ সালে নির্ধারিত কিস্তির ১৫ শতাংশ এবং ২০২২ ও ২০২৩ সালে অর্ধেক পরিশোধ করলেই ঋণ নিয়মিত রাখার সুযোগ দেওয়া হয়।

তবে এত সুবিধার পরও খেলাপি ঋণ কমেনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে পাঁচ লাখ ৯৭ হাজার ১৪৫ কোটি টাকায় দাঁড়ায়। শতাংশের হিসাবে দেখলে মোট ঋণের ৩২.১৭ শতাংশই খেলাপি।ব্যাংক সেবা নিন

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, গত পাঁচ বছরে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতিতে খেলাপি ঋণ পুনঃতফসিলে ১৫ বছর পর্যন্ত সময় ও সুদ মওকুফের সুযোগ দেওয়া হয়েছে। তবে ব্যাংকগুলোর আমানত স্বল্পমেয়াদি হলেও ঋণ পরিশোধের সময় দীর্ঘমেয়াদি হওয়ায় তারল্য ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে। এ ধরনের অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদি বন্ডের ব্যবস্থা থাকা প্রয়োজন।ব্যাংক সেবা নিন

তিনি বলেন, নগদ অর্থ আদায়সাপেক্ষে দীর্ঘমেয়াদি পুনঃতফসিল, এক্সিট পলিসি ও শতভাগ প্রভিশন সংরক্ষণ করে মামলা নিষ্পত্তির মাধ্যমে ঋণ অবলোপনের সুযোগ রয়েছে। এসব উদ্যোগে খেলাপি ঋণ কমানো গেলে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে। তবে এককালীন নগদ অর্থ আদায় না হলে সুদ মওকুফের সুবিধা কার্যকর করা কঠিন হবে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখে উদ্যোগ

এদিকে, ঋণখেলাপিদের জন্য ধারাবাহিক ছাড় দেওয়ার পেছনে সরকারের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের পদস্থ কর্মকর্তারা। তাদের ভাষ্য, পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য খেলাপি উদ্যোক্তাদের উৎপাদনে ফেরার সুযোগ দিতে ঋণসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। পাশাপাশি বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে।ব্যাংক সেবা নিন

রাষ্ট্রায়ত্ত একটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী জানান, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলোÑখেলাপি তালিকা থেকে বের হয়ে উৎপাদনে ফিরতে আগ্রহী উদ্যোক্তাদের প্রয়োজনে চলতি মূলধন দেওয়া, আগ্রহী দ্বিতীয় পক্ষের মাধ্যমে বন্ধ কারখানা চুক্তিভিত্তিক পরিচালনার ব্যবস্থা করা, পুরোনো কারখানায় নতুন পণ্য উৎপাদনের সুযোগ দেওয়া এবং এসবের কোনোটি সম্ভব না হলে কারখানার জমি নতুন উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা।ব্যাংক সেবা নিন

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সরকার পরিবর্তন হলেও ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার প্রবণতা বন্ধ হচ্ছে না। বরং সংস্কারের নামে খেলাপিদের ছাড় পাওয়ার পথ আরো সম্প্রসারণ করা হচ্ছে। খেলাপিদের ছাড় দেওয়ার পক্ষে যুক্তি দেখানো হয়, সুবিধা না দিলে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ও আমদানি ব্যাহত হবে এবং অর্থনীতিতে সংকট তৈরি হবে। কিন্তু এর ফলে ব্যাংক খাতের প্রায় ৩৩ শতাংশ বা ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ হিসেবে আটকে রয়েছে। এই অর্থ উদ্ধার করে নতুন উদ্যোক্তাদের অর্থায়ন করা গেলে কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর বড় সুযোগ তৈরি হতো। অথচ অর্থনীতি সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, ঝড় আসার আগেই যেমন ঘরের ছাদ মেরামত করা উচিত, তেমনি ব্যাংক খাত চরম সংকটে পড়ার আগেই প্রকৃত সংস্কার জরুরি। খেলাপি ঋণ উদ্ধার না করে দীর্ঘমেয়াদে এভাবে ব্যাংকিং ব্যবস্থা চালানো সম্ভব হবে না।ব্যাংক সেবা নিন

Views: 2

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পূবাইল থানা প্রেসক্লাবের  ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

by admin
November 24, 2026
0
1

https://youtu.be/-k3bLDpLIoI গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি গাজীপুর মহানগরীর পূবাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ...

by admin
November 24, 2026
0
0

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: নাটোরে অনুষ্ঠিত ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী ২৬০টি ইউনিটের মধ্যে মূল্যায়নে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে...

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার

by admin
November 24, 2026
0
21

আশরাফুল আলম সরকার গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগতে থাকা এক পুরুষ রোগীর...

সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড়  বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

by admin
November 24, 2026
0
14

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ শে...

দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

by admin
November 24, 2026
0
9

টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা...

ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা

ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা

by admin
November 24, 2026
0
1

দুর্বলতা কাটিয়ে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে আগামী চার বছরে সমন্বিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এর আওতায়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ঋণখেলাপিদের সুদিন November 24, 2026
  • পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে November 24, 2026
  • নলছিটিতে সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদে মোতালেব মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল November 24, 2026
  • (no title) November 24, 2026
  • রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদান November 24, 2026
  • প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ November 24, 2026
  • নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ November 24, 2026
  • একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ। November 24, 2026
  • আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২ November 24, 2026
  • শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাই আওয়ামী লীগ সাম্প্রদায়ীক ও হিন্দুবিরোধী। November 24, 2026
  • কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে— November 24, 2026
  • নিজের হাতের আঙ্গুল ডুবিয়ে তোলা এক ফোঁটা ঘি। November 24, 2026
  • শেখ হাসিনার আগমন, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৪০ লাখ সিমকার্ড November 24, 2026
  • শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার November 24, 2026
  • পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী, November 24, 2026
  • বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার November 24, 2026
  • সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা November 24, 2026
  • দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? November 24, 2026
  • গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে November 24, 2026
  • ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে November 24, 2026
  • ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা November 24, 2026
  • পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা November 24, 2026
  • রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত November 24, 2026
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ November 24, 2026
  • ব্রুকলিনে নারী জগার হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের পরও স্কুলে শিশুদের সঙ্গে কাজ করেছেন November 24, 2026
  • হোয়াইট হাউসে ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে পাশে নিয়ে ট্রাম্পের সংবাদ সম্মেলন, সাংবাদিকদের উদ্দেশে হুঁশিয়ারি November 24, 2026
  • এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে কী তথ্য সংগ্রহ করতে পারতেন সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং? November 24, 2026
  • “নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত November 24, 2026
  • সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ November 24, 2026
  • দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষাপূর্তি সম্মাননা পদক পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা November 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ঋণখেলাপিদের সুদিন

      ঋণখেলাপিদের সুদিন

      November 24, 2026
      পূবাইল থানা প্রেসক্লাবের  ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

      পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

      November 24, 2026
      নলছিটিতে সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদে মোতালেব মোল্লার নেতৃত্বে  বিক্ষোভ মিছিল

      নলছিটিতে সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদে মোতালেব মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

      November 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d