সাহাব উদ্দিন রিটু,লামা,বান্দরবান প্রতিনিধি:স্বাধীনতার পরে বান্দরবানের লামায় এই প্রথম আওয়ামী যুব মহিলা লীগের কমিটি গঠিত হয়েছে।১৬ জুলাই শনিবার জেলা পরিষদ গেষ্ট হাউজ মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।এলক্ষে বিকেল ৩ টায় উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম,সহ সভাপতি বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,পৌর আওয়ামীলীগ সভাপতি মো. রফিক উদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন,বান্দরবান জেলা মহিলা যুবলীগের যুগ্ন আহবায়ক হ্লা সিং প্রু চৌধুরী,সদস্য সচিব নারগিচ সোলতানা,সদস্য আঁখি দাশ, পৌর মহিলা যুবলীগ সাধারণ সম্পাদক উসেপ্রু মার্মা, অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহিলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামাল বলেন,স্বাধীনতার পর থেকে এখানে মহিলা যুবলীগের কোন কমিটি ছিলনা।এই কমিটি গঠনের মাধ্যমে মহিলা আওয়ামীলীগের আরেকটি হাত বাড়ল।
পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মিল্কীরাণী দাশকে সভাপতি,ফারজানা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ঠ উপজেলা কমিটি,মহিমা আক্তারকে সভাপতি,কুমকুম দাশকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ঠ পৌর কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা শাখায় জান্নাতুল ফেরদৌস সাংগঠনিক,মোনতাহিনা জান্নাত স্বর্ণা প্রচার সম্পাদক,পৌর শাখায় সুলতানা বেগম সহ সভাপতি,জিন্নাত আরা বেগম যুগ্ন সম্পাদক,এক্ষাচিং মার্মা সাংগঠনিক, জাহেদা বেগম প্রচার ও প্রকাশনা সম্পাদক।
আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট প্রেরণের জন্য সভায় কমিটির অনুদোন দেওয়া হয়।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...





