সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। লামা পৌরসভার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভাশেষে এ কমিটি গঠিত হয়।এতে প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সভাপতি,মো.জাফর আলীকে সাধারণ সম্পাদক,থোয়াইনু অং কে সাংগঠনিক সম্পাদক করে সকলের মতামতের ভিত্তিতে উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করেন কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
সুত্র জানায়,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নের্তৃবৃন্দের লামায় শুভাগমন উপলক্ষে ১৮ আগষ্ট বৃহস্পতিবার পৌরসভার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।সভায় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি রণজিত কুমার ভট্রাচার্য্য প্রধান অতিথি,আমির হোসেন নয়ন সিনিয়র যুগ্ন সম্পাদক ও সভাপতি বান্দরবান জেলা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।এসময় ৬০জন প্রধান শিক্ষকের উপস্থিতিতে আলোচনাশেষে সর্ব সম্মতিক্রমে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সভাপতি, প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিনকে সিনিয়র সহ-সভাপতি,৩নং রিপুজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাফর আলীকে সাধারণ সম্পাদক, বাইশপাড়ি সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থোয়াইনু অং কে সাংগঠনিক সম্পাদক করে সমিতির লামা উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত করা হয়।আগামী এক সপ্তাহের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে এ আংশিক কমিটির অনুমোদন দেন নের্তৃবৃন্দ।
সংবাদ প্রেরক
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







