বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মসজিদের অজুখানা নির্মানকে কেন্দ্র করে দুই মুসল্লির মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে গলা চেপে ধরে ধাক্কা দিলে বৃদ্ধ মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ১৯ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার মিঠাপুর ইউপির মিঠাপুর গ্রামের পুকুর পাড় পাড়ায়। প্রত্যক্ষদর্শি সহ গ্রামবাসীরা জানায় জুম্মার নামাজ পর সবাই বাড়ী চলে যায়। মসজিদের অজুখানা নির্মান করার কথা ছিল মসজিদের বাহিরে কিন্তু নির্মান হচ্ছে ভিতরে। অজুখানা নির্মান ভিতরে শুরু করায় নির্মান কাজের দায়ীত্বে থাকা একই গ্রামের আজিম উদ্দীনের ছেলে (মসজিদের সাবেক সভাপতি) আব্দুর রহমান (৬৫) এর সঙ্গে এ কাজের ভালো মন্দ দিক তুলে ধরে তর্ক-বিতর্কে জড়িয়ে পরে ঐ গ্রামের লবানু মন্ডলের ছেলে আকবর আলী (৭০)। এ সময় আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে আকবর আলীর গলা চেপে ধরে ধাক্কা দিলে মাটিতে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে আশে পাশের লোকজন ছুটে এসে আকবর আলীকে উদ্ধার করে মাথায় পানি ঢাললেও শেষ রক্ষা হয়নি। তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বদলগাছী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানায় এ বিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে দুই ছেলে সহ আব্দুর রহমানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে এবং আব্দুর রহমানকে গেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। তুচ্ছ ঘটনা নিয়ে হত্যার ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে তোলপার সৃষ্টি করে।







