শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ
মোঃ মুঞ্জুরুল আলম সোমবার সকালে যোগদান করেন। তিনি ইতিপূর্বে
জয়পুরহাট পুলিশ লাইন্স এ কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি)
মুঞ্জুরুল আলম বলেন, ইতিপূর্বে আমি যশোর জেলার বাঘারপাড়া থানা ও বাঘের
হাটের রামপাল থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছি। তিনি
আরও বলেন, শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ
উপজেলার ৪ লক্ষ মানুষকে আইনী সেবা প্রদান সহ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য
বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যমকর্মি, সামাজিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের
সহযোগিতা কামনা করেন।








