নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে কেক কাটা ও দোয়া আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ৭৬তম জন্মদিন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। ২৮
সেপ্টেম্বর বুধবার বেলা ২টায় ২২নং ওয়ার্ডের ময়মনসিংহপট্রিস্থ কার্যালয়ে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা
আওয়ামীলীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা
এম এ রশীদ। উদ্যোক্তা খান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম
আরমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,বন্দর উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মোল্লা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
শাহিদুল ইসলাম জুয়েল। যুবলীগ নেতা ডালিম হায়দারের প্রাণবন্ত সঞ্চালনায় এ
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক
সম্পাদক মুজাহিদুল ইসলাম বিপ্লব,বন্দর পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল
কবির,যুবলীগ নেতা মাসুম আহমেদ,র্যালি আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির
সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ,বাপ্পী পাঠান,মোঃ সোহেল,মোঃ
উজ্জল,খুরশিদউল্লাহ,মোহাম্মদ হোসেন পাটোয়ারী,মাকসুদ হাসান,অপু,নূর
হোসেন,আরিফুল ইসলাম,রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির
বক্তব্যে এম এ রশীদ বলেন,কিছু কিছু সিদ্ধান্তের কারণে রাজনীতিতে নেতাদের
গুরুত্ব কমে যায়। নেতা-কর্মীদের মূল্যায়ন না থাকলে রাজনীতিতে এগিয়ে যাওয়া
মুশকিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে সমৃদ্ধ
করেছেন। বাংলাদেশ এখন সম্পূর্ণ রূপে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত। এই নেতৃত্ব
বজায় থাকলে আমার অগাধ বিশ্বাস আগামী ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান-এ এই
দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







