নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী
উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কর্মসূচীতে যোগদান করেছে নারায়ণগঞ্জ
জেলা শাখার নেতৃবৃন্দ। ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু
সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাধারণ
সম্পাদক প্রিন্স মাহমুদ,সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম ও বাবুল
আক্তারের নেতৃত্বে একটি বিশাল র্যালি নিয়ে ওই কর্মর্সূচীতে অংশগ্রহণ
করেন। এছাড়া সোনারগাঁ থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিব, আশিক
আমানত এবং ঢাকা দক্ষিনের শাকিল আহম্মেদ শামীম এতে অংশং নেন। কেন্দ্রীয়
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার শো-ডাউনের ভূঁয়সী প্রশংসা করেন। আহুত
কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা,আলোচনা সভা,বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়ার
মাহফিল। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন ফাল্গুনী হামিদের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় কেন্দ্রীয় এ
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রী খালিদ
মাহমুদ চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী,বাংলাদেশ আওয়ামী
যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা,আওয়ামী
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিট,ু
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তানিম ও
চিত্রনায়ক ওমর সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








