নিজস্ব সংবাদদাতাঃ
২৮ সেপ্টেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ
জন্মদিন উপলক্ষে তরুণ প্রজন্মের অহংকার একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে
প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা,কেক কাটা ও দোয়ার আয়োজন
করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ
নির্ঝর। এদিন প্রাথমিক শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে
বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেখানোর জন্য এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন
বলে জানান, ছাত্রলীগ নেতা অনাবিল দাশ নির্ঝর। শিক্ষার্থীরা কুইজ
প্রতিযোগিতায় অংশ নেয়ার পর সংক্ষিপ্ত আলোচনা পর্ব ও দোয়া শেষে কুইজ
বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এরপর শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে
স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন
ছাত্রলীগ নেতা অনাবিল দাশ নির্ঝর। ছাত্রলীগ নেতা অনাবিল দাশ নির্ঝরের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের
সভাপতি ও প্রখ্যাত সাংবাদিক বাবু শ্যামল কুমার দাশ এবং চ্যানেল জিরো’র
চেয়ারম্যান ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক
সাব্বির আহম্মেদ সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৩ নং লক্ষণখোলা দক্ষিণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, ৫৭ নং লক্ষণখোলা
বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা বেগম
সহ স্কুল ২টির অন্যান্য শিক্ষকগণ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে
ছিলেন ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিন্টু, ২৫ নং ওয়ার্ড
ছাত্রলীগ নেতা রিয়াজ, ঈশাক, রোমান, জিন্নাহ, নাজমুল, সিয়াম, ২৬ নং ওয়ার্ড
ছাত্রলীগ নেতা রাহীমসহ অনেকে।
স্থানীয় সচেতন মহল শিক্ষামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নারায়ণগঞ্জ
মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝরের প্রশংসায়
পঞ্চমুখ হোন তারা।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







